ডাইনিং টেবিল নয়, মেঝেতে বসেই খান! মিলবে ৭টি অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা

শহুরে জীবনে এখন ডাইনিং টেবিলে বসে খাওয়ার চল বেড়েছে। এর কিছু সুবিধা থাকলেও, মেঝেতে বাবু হয়ে বসে খাওয়ার অভ্যাসের যে উপকারিতা রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা। গ্রামে এখনও অনেকেই মেঝেতে বসে খান, যা তাদের জন্য নিঃসন্দেহে একটি স্বাস্থ্যকর অভ্যাস। সামান্য এই অভ্যাসটি শরীরের জন্য কতটা উপকারী, তা জানলে আপনিও অবাক হবেন। বিভিন্ন কঠিন রোগ থেকে মুক্তি থেকে শুরু করে হার্ট ভালো রাখা, জয়েন্টের ব্যথা কমানো এমনকি ওজন কমাতেও সাহায্য করে মেঝেতে বসে খাওয়ার অভ্যাস।

চিকিৎসকদের মতে, মেঝেতে বাবু হয়ে বসে খাওয়ার সময় আমাদের শরীরে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে। জেনে নিন সেই উপকারিতাগুলো:

মানসিক চাপ কমে ও একাগ্রতা বাড়ে: ডাইনিং টেবিল-চেয়ারে বসে খেলে এই উপকারিতা পাওয়া যায় না। মেঝেতে বসে খাওয়ার সময় যখন এক পা অন্য পায়ের উপর রেখে পদ্মাসনের ভঙ্গিতে থাকা হয়, তখন অ্যাবডোমেনের পেশিতে টান পড়ে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং কাজের প্রতি মনোযোগ বাড়ে।

খাবার দ্রুত হজম হয়: যাদের হজমজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য মেঝেতে বসে খাওয়ার উপকারিতা অনেক। খাওয়ার সময় সামনে সামান্য ঝুঁকে আবার সোজা হওয়ার স্বাভাবিক অভ্যাস হজম প্রক্রিয়াকে দ্রুত করে তোলে।

দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঠিক থাকে: মেঝেতে বসে খেলে দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঠিক অবস্থানে থাকে। এর ফলে পেশী শক্তিশালী হয় এবং সঠিক ভঙ্গিতে বসার কারণে শরীরে রক্ত সঞ্চালনের উন্নতি ঘটে। এতে হৃৎপিণ্ডকেও কম পরিশ্রম করতে হয়।

মেরুদণ্ডের উপকার: মেঝেতে বসে খাবার খেলে মেরুদণ্ডের নীচের অংশে জোর পড়ে, যা শ্বাসের গতি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পেশীগুলোর স্ট্রেন ও রক্তচাপ হ্রাস করে।

জয়েন্টের ব্যথা কমে: হাঁটু বাঁকিয়ে মেঝেতে বসে খাওয়ার সময় হাঁটুর হালকা ব্যায়াম হয়। এটি হিপ সন্ধি, হাঁটু এবং গোড়ালিকে নমনীয় করে তোলে, ফলে জয়েন্টের ব্যথার সমস্যা এড়ানো সহজ হয়।

রক্ত সঞ্চালন ঠিক থাকে: শরীরের সুস্থতার জন্য সঠিক রক্ত সঞ্চালন অপরিহার্য। মেঝেতে বসে খেলে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হার্টের চারপাশের চাপ কমে। হৃদরোগীদের জন্য ডাইনিং টেবিল বা চেয়ারের পরিবর্তে মেঝেতে বসে খাওয়ার অভ্যাস করা উপকারী।

কোমর ও মেরুদণ্ডের উপকার: বাবু হয়ে বসে খাওয়ার অভ্যাসে কোমর থেকে শুরু করে মেরুদণ্ড পর্যন্ত উপকৃত হয়।

ওজন কমে: মেঝেতে বসে খাবার খেলে অ্যাবডোমেনের পেশীর মুভমেন্ট হয়, যা পেটের মেদ কমাতে সাহায্য করে। এছাড়াও, এই ভঙ্গিতে বসে খেলে বেশি খাবার খাওয়ার প্রবণতাও কমে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

শহুরে জীবনে অভ্যাসের পরিবর্তন আনা কঠিন হলেও, সামান্য এই পরিবর্তন আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সুযোগ পেলে মেঝেতে বসে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ জীবনযাপন করুন।