ওজন কমাতে ডায়েট-জিম নয়, ১৫ মিনিটের এই অভ্যাসেই মিলবে ফল! বিস্তারিত জেনেনিন

অতিরিক্ত ওজন বর্তমানে একটি বড় স্বাস্থ্য সমস্যা। শিশু-কিশোর থেকে শুরু করে প্রায় সকলেই স্থূলতার শিকার হচ্ছেন, যার প্রধান কারণ অনিয়মিত জীবনযাপন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর মতে, স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক এবং কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি।

একবার ওজন বেড়ে গেলে তা কমানো বেশ কঠিন। অনেকেই কঠোর ডায়েট মেনে ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম ঝরান। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এতে ওজন কমলেও ডায়েট ও ব্যায়াম ছেড়ে দিলে তা দ্রুত ফিরে আসে।

বিশেষজ্ঞদের মতে, ওজন কমাতে সঠিক খাদ্যাভ্যাস ৭০ শতাংশ এবং শরীরচর্চা ৩০ শতাংশ ভূমিকা রাখে। তাই এই দুটি বিষয়ের দিকে নজর রাখা জরুরি। এর পাশাপাশি ওজন কমানোর সময় আপনি কী খাচ্ছেন, তার হিসাব রাখাটাও গুরুত্বপূর্ণ।

তবে এবার বিশেষজ্ঞরা ওজন কমানোর এক সহজ অথচ কার্যকরী উপায় বাতলেছেন। তাদের মতে, আপনি যদি দ্রুত ওজন কমাতে চান, তাহলে আপনার প্লেটে কী আছে, সেদিকে নজর রাখুন এবং দৈনিক তা লিপিবদ্ধ করুন। অবিশ্বাস্য হলেও এটি ওজন কমাতে দারুণভাবে সাহায্য করতে পারে।

আপনি কী খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন, তার হিসাব রাখাকে ‘ফুড ডায়েরি’ বা ‘ফুড জার্নালিং’ বলা হয়। এতে তারিখসহ প্রতিদিনের ডায়েট চার্ট লিখে রাখুন। এর ফলে আপনি সহজেই ক্যালোরি নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু তাই নয়, পরের দিনের খাবারের পরিকল্পনা করাও সহজ হবে। বিশেষজ্ঞরা বলছেন, ফুড জার্নালিংয়ের মাধ্যমে নিজের খাদ্যাভ্যাস বুঝতে এবং তার উপর ভিত্তি করে ডায়েট চার্ট তৈরি করতেও সাহায্য করে।

বিভিন্ন গবেষণা প্রমাণ করেছে যে, ওজন কমানোর ক্ষেত্রে দৈনিক খাদ্যতালিকা তৈরি করা অত্যন্ত কার্যকর। একটি সমীক্ষায় প্রকাশিত রিপোর্ট অনুসারে, দৈনিক মাত্র ১৫ মিনিটের এই অভ্যাস আপনাকে বিস্ময়করভাবে ওজন কমাতে সাহায্য করতে পারে।

১৫০ জন ব্যক্তির উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। যারা ৬ মাস ধরে তাদের খাদ্যাভ্যাসের চার্ট অনুসরণ করেছিলেন। পরে দেখা যায়, তারা ডায়েট বা জিমে না গিয়েও শুধুমাত্র নিজেদের ফুড জার্নাল অনুসরণ করে কয়েক মাসের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণে ওজন কমিয়েছেন। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য!

ভার্মন্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার বিজ্ঞানীদের একটি দলও তাদের গবেষণায় একই ফল পেয়েছেন। তারা দেখেছেন, যারা শরীরের ওজনের ১০ শতাংশ কমিয়েছেন, তারা প্রথম মাসের খাদ্যাভ্যাস গড়ে ২৩ শতাংশ রেকর্ড করেছিলেন। ৬ মাস শেষে তাদের গড় সময় দাঁড়ায় ১৪.৬ মিনিটে। অর্থাৎ ৬ মাসে তারা দৈনিক মাত্র ১৪.৬ বা ১৫ মিনিট ফুড জার্নালিং করেছেন এবং এই অভ্যাসই তাদের ওজন কমাতে সাহায্য করেছে।

সুতরাং, ওজন কমাতে আর কঠিন ডায়েট বা ঘণ্টার পর ঘণ্টা ব্যায়ামের প্রয়োজন নেই। আজ থেকেই শুরু করুন ফুড জার্নালিং এবং দেখুন অবিশ্বাস্য ফল!