আপনার বাড়ির সুন্দর্যে সাজানো ফুল তরজানা রাখার জন্য যা যা করণীয় দেখেনিন একঝলকে

ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন? বসার ঘরে নানা ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন্দ লাগে না। পুরনো আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ কিন্তু ছিল বাগানের তাজা ফুল। হালেও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি। ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভালো রাখে। বাজার থেকে টাটকা ফুল কিনে আনলেন বটে, তবে দিন দুয়েকের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়। কীভাবে দীর্ঘ দিন তাজা থাকবে ফুল?

চলুন তবে জেনে নেয়া যাক-

>>> যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভেতরে সাবান থাকলে ফুলগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।

>>> ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।

>>> ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু জলে ডোবানো থাকবে, তাতে যেন কোনো পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।

>>> দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দুই চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলোকে বেশি দিন তাজা রাখবে।

>>> ফুলদানির জল পাল্টানোর অভ্যাস নেই তো? ফুল কিন্তু এ কারণেও শুকিয়ে যেতে পারে। দুইদিন অন্তর ফুলদানির জল পাল্টে ফেলুন

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy