হৃদরোগে ঝুঁকি বাড়ায় ডিম, এমনটাই দাবি গবেষকদের

ডিম সুষম আহার। তাই দিনে একটি করে ডিম খাওয়ার পরামর্শ অনেক চিকিৎসকই দিয়ে থাকেন। কিন্তু আমেরিকার একদল গবেষক আবার উল্টো কথা বলছেন। তাঁরা দাবি করেছেন সপ্তাহে তিনটের বেশি ডিম খেলে হৃদরোগে আক্রন্ত হওয়ার প্রবণতা বাড়ে।

আমেরিকান মেডিক্যাল জার্নাল জে এ এম এ-র প্রকাশিত এক জরিপ রিপোর্টে বলা হচ্ছে, প্রতিদিন মাত্র দুটি ডিম খেলেই হৃদযন্ত্রের ক্ষতি হয়, এবং অকালে মৃত্যুর ঝুঁকি বাড়ে।

গবেষকরা দাবি করেছেন, ডিম সুষম আহার ঠিকই তবে সেটি হিসেব করে খাওযাই ভাল। কারণ কতগুলো ডিম খাওয়া হচ্ছে তার উপরে ডিমের উপকারিতা নির্ভর করে।

ডিমের একাধিক অপকারিতা তাঁরা উল্লেখ করেছেন গবেষণা পত্রে। ডিমের কুসুমে নাকি প্রচুর পরিমানে কোলেস্টেরল থাকে। প্রায় ১৮৫ মিলিগ্রাম কোলেস্টরল থাকে ডিমের কুসুমে।

এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সারাদিনের খাবারের মধ্যে ৩০০ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল থাকা উচিত নয়।

অথচ একটি ডিমে এর অর্ধেকের বেশি কোলেস্টেরল থাকে। যার কারণে হৃদযন্ত্রে খারাপ প্রভাব পড়ে। হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। এবং অকাল মৃত্যর প্রবণতাও বাড়ে।

ঝুঁকি আসলে কতটা?

এ জরিপে মোট ৬টি পরীক্ষার উপাত্ত ব্যবহৃত হয়েছে – যা ১৭ বছর ধরে ৩০ হাজার অংশগ্রহণকারীর কাছ থেকে সংগ্রহ করা।

গবেষকরা এর পর এই সিদ্ধান্তে উপনীত হন যে – খাবারের সাথে দিনে ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে ১৭ শতাংশ, আর অকালমৃত্যুর সম্ভাবনা বাড়ে ১৮ শতাংশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy