জল খেয়েও পিপাসা মিটছে না? সাবধান! এই রোগগুলির লক্ষণ হতে পারে

গরমে জল তেষ্টা পাবে, সেটাই খুব স্বাভাবিক। তবে পিপাসা যদি বেশি পায়, তাহলে তা হতে পারে রোগের লক্ষণ। কোনও কোনও সময় এমনও হয় যে, জল খাওয়ার পরও তৃষ্ণা পেয়ে যায়। যদি এমনটা হয় তাহলে আপনার ডাক্তার দেখানো প্রয়োজন।

এই সমস্যা দেখা দিলে ডাক্তার প্রথমে ডায়াবেটিস পরীক্ষার কথা বলেন। কারণ এই সমস্যাটি ডায়াবেটিসের একটি সাধারণ লক্ষণ। কিন্তু যদি আপনার ডায়াবেটিস এবং তারপরও আপনি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে ভয়ের কারণ আছে।

জল পান করা সত্ত্বেও, ঘন ঘন তৃষ্ণা কেন পায়? ঘন ঘন তৃষ্ণার একটি কারণ হতে পারে কোলন ক্যানসার। কোলন ক্যানসার শরীরে খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। অনেকদিন পর এর উপসর্গ দেখা দেয়। কিন্তু তাড়াতাড়ি ধরা পড়লে এই মারাত্মক রোগের বিপদ এড়ানো যায়। কোলন ক্যানসার হলে অনেক উপসর্গ দেখা যায়, যেমন ব্যথা, ক্লান্তি বোধ, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া ইত্যাদি। যদি এই ক্যানসার শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে তবে তা হাইপারক্যালসেমিয়া হতে পারে।

অন্ত্রে ক্যানসারের লক্ষণ

মলে রক্ত​​, পেটে ব্যথা, অস্বস্তি এবং ফোলাভাব। এছাড়াও এর লক্ষণগুলির মধ্যে অন্যতম কোষ্ঠকাঠিন্য, ওজন হ্রাস, প্রস্রাবে রক্ত​​​​, ঘন ঘন প্রস্রাব, সেইসাথে প্রস্রাবের রঙ পরিবর্তন। যদি আপনার শরীরে এমন কোনও লক্ষণ দেখা যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy