স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে? জেনে রাখুন এর পিছনের আসল রহস্য ও সমাধান!

আধুনিক জীবনযাত্রায় পুরুষদের মধ্যে স্পার্ম কাউন্ট কমে যাওয়ার সমস্যা দিন দিন বাড়ছে। এটি অনেক দম্পতির সন্তান ধারণের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং সংসারে অশান্তির কারণ হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, যে দম্পতিরা সন্তান নিতে পারছেন না, তাদের এক-তৃতীয়াংশের সমস্যার মূল কারণ পুরুষের বন্ধ্যাত্ব। কিন্তু এই সমস্যার পেছনে আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসই দায়ী। একটু সতর্ক হলেই এই সমস্যা সমাধান করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, কোন অভ্যাসগুলো স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে এবং কী কী বিষয়ে সতর্ক থাকা উচিত।

১. সঠিক খাবার খান
আপনার খাদ্যতালিকায় ফল ও শাকসবজিকে গুরুত্ব দিন। যেসব পুরুষ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কৃষিজাত খাবার খান, তাদের স্পার্মের ঘনত্ব বেশি থাকে। ইউরোলজিস্ট আলী দাবাজা ম্যান’স হেলথ ডটকমকে বলেছেন, “স্পার্ম কোয়ালিটির ওপর নেতিবাচক প্রভাব ফেলে এমন একটি ফ্যাক্টর হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস।” আমাদের শরীরে ফ্রি র‍্যাডিকেল নামক অস্থির পরমাণু বেশি হয়ে গেলে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতিকর পদার্থগুলোকে দমন করতে সাহায্য করে।

ডা. দাবাজা দিনে কয়েকবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন, যেমন – বেরি ফল। আপনার ব্রেকফাস্টে ব্লুবেরি ফল রাখুন, কারণ এক কাপ ব্লুবেরিতে ৯০১৯ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের অন্যান্য ভালো উৎস হলো আলুবোখারা, ব্ল্যাকবেরি ও আঙুর। ডা. দাবাজা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই গ্রহণেরও পরামর্শ দিচ্ছেন। গবেষণায় দেখা গেছে যে, ভিটামিন সি এবং ই স্পার্মের গঠন উন্নত করতে পারে। ভিটামিন ই গ্রহণের জন্য পরামর্শকৃত প্রাপ্তবয়স্ক ডোজ হলো দিনে ১৫ মিলিগ্রাম।

২. অ্যালকোহল সেবন সীমিত করুন
সন্ধ্যায় বা ডিনারের সময় অ্যালকোহল সেবনের বিষয়টি পুনরায় বিবেচনা করুন। ডা. দাবাজা বলেন, “অ্যালকোহল স্পার্মের জন্য ক্ষতিকর হতে পারে।” কতটুকু অ্যালকোহল অতিরিক্ত? ডা. দাবাজার মতে, সপ্তাহে ১০-১৫ ড্রিংকের বেশি হলে তা অতিরিক্ত। তিনি বলেন, পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়ানোর প্রচেষ্টার ক্ষেত্রে সপ্তাহে তিন থেকে পাঁচ ড্রিংকের বেশি অ্যালকোহল সেবন করা উচিত নয়।

৩. ওজন নিয়ন্ত্রণ করুন
গত বছর প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ওজন বা স্থূল পুরুষদের নিম্ন বিএমআই (বডি মাস ইনডেক্স) থাকা পুরুষদের তুলনায় স্পার্ম কাউন্ট ও মোটিলিটি কম ছিল। ডা. দাবাজা জোর দিয়ে বলেন, “যদি আপনার শরীরে প্রচুর চর্বি থাকে, তাহলে আপনার শরীরে প্রচুর অক্সিডেটিভ স্ট্রেস হবে।” তিনি রোগীদেরকে স্লিম থাকার জন্য নিয়মিত ব্যায়াম করতে পরামর্শ দেন।

৪. হট বাথ পরিহার করুন
ডা. দাবাজা সতর্ক করেন, “হট টাবের উচ্চ তাপমাত্রা আপনার অণ্ডকোষের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে, যা স্পার্ম হ্রাস করতে পারে।” ২০১৩ সালের একটি গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে দুইবার হট টাব ব্যবহার করেছে তাদের স্পার্ম কাউন্ট ও মোটিলিটি হ্রাস পেয়েছে।

৫. টাইট অন্তর্বাস বর্জন করুন
টাইট অন্তর্বাস ও প্যান্ট পরলে আপনার অণ্ডকোষ অতিরিক্ত উত্তপ্ত হতে পারে। ডা. দাবাজা বলেন, “যদি আপনি এমন অন্তর্বাস পরেন যা আপনার অণ্ডকোষকে শরীরের সঙ্গে চেপে রাখে, তাহলে আপনার অণ্ডকোষীয় তাপমাত্রা বৃদ্ধি পাবে।” লুজ বক্সার অথবা ময়েশ্চার-উইকিং কিংবা বক্সার ব্রিফ বেছে নিতে পারেন।

৬. অবসাদ (ডিপ্রেশন)
যদি আপনি ডিপ্রেশনের শিকার হন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আপনার স্পার্ম কাউন্ট কম হওয়ার এটিও একটি কারণ হতে পারে। একজন ভালো মানসিক চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করুন।

এই বিষয়গুলো মেনে চললে স্পার্ম কাউন্ট কমে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং সুস্থ পরিবার গঠনে সাহায্য করবে।