মধ্যবয়সের অনিদ্রা ডেকে আনতে পারে বার্ধক্যের স্মৃতিভ্রম! জেনেনিন ও সতর্ক থাকুন

মধ্যবয়সে অনেকের মধ্যেই রাতে দেরিতে ঘুমানোর প্রবণতা দেখা যায়। এই অনিয়মিত ঘুমের অভ্যাস ডেকে আনে অনিদ্রার মতো সমস্যা। অনেকেই এই সমস্যাকে গুরুত্ব দিতে চান না, তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ দিন ধরে অনিদ্রাকে উপেক্ষা করলে ভবিষ্যতে বড় ধরনের বিপদ হতে পারে।

সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ গবেষণার পর গবেষকরা জানিয়েছেন, মধ্যবয়সে অনিদ্রার সমস্যা তৈরি হলে তা বার্ধক্যে বোধশক্তির (Cognitive function) সমস্যা বাড়াতে পারে।

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মানুষদের নিয়ে করা এক সাম্প্রতিক গবেষণা এই ভয়াবহ তথ্যটি সামনে এনেছে। গবেষণায় দেখা গেছে, যারা মধ্যবয়সে অনিদ্রার সমস্যায় ভুগেছেন, বার্ধক্যে তাদের বোধশক্তির সমস্যা অন্যদের তুলনায় অনেক বেশি প্রকট। শুধু তাই নয়, দীর্ঘস্থায়ী অনিদ্রা স্মৃতিশক্তি এবং মনোযোগের সমস্যাও বহুলাংশে বৃদ্ধি করে বলে জানিয়েছেন গবেষকরা।

দীর্ঘ দিন ধরেই বিশেষজ্ঞরা অনিদ্রার সমস্যাকে অবহেলা না করার বিষয়ে সতর্ক করে আসছেন। এই নতুন গবেষণা অনিদ্রার দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

গবেষকদের দাবি, অনিদ্রার সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং ভবিষ্যতে আরও গুরুতর রোগ সৃষ্টির আশঙ্কাও কমানো যেতে পারে। তাই মধ্যবয়সে ঘুমের সমস্যাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। সুস্থ বার্ধক্যের জন্য ঘুমের প্রতি যত্ন নেওয়া অপরিহার্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy