পিরিয়ডের তীব্র ব্যথায় কাবু? আদা চায়ের এই জাদুকরী গুণ জানলে আজই পান করবেন!

মাসিক বা পিরিয়ডের সময় পেটে তীব্র ব্যথা অনেকের জন্যই অসহনীয় হয়ে ওঠে। গরম সেঁক বা ব্যথানাশক ওষুধের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে এই যন্ত্রণা কমানোর ক্ষেত্রে আদা চা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আদায়ের মধ্যে থাকা জিঞ্জেরল নামক বায়োঅ্যাক্টিভ যৌগের প্রদাহ-বিরোধী এবং ব্যথা উপশমকারী বৈশিষ্ট্য রয়েছে। পিরিয়ডের ব্যথার প্রধান কারণ হলো অতিরিক্ত প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন, যা জরায়ুর সংকোচন এবং প্রদাহ সৃষ্টি করে। আদা এই প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিকগুলোর মাত্রা কমিয়ে পেশি শিথিল করতে সাহায্য করে। ক্লিনিক্যাল পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে যে, পিরিয়ডের সময় দিনে এক থেকে দু’কাপ গরম আদা চা পান করলে হালকা ব্যথানাশকের মতো কাজ হয় এবং রক্তসঞ্চালন উন্নত হয়।
তবে শুধু পিরিয়ডের ক্র্যাম্প কমানোই নয়, আদার রয়েছে আরও বহু স্বাস্থ্য উপকারিতা। এটি বমি ভাব দূর করতে, গর্ভাবস্থায় মর্নিং সিকনেস কমাতে এবং পেট ফাঁপা রোধে দারুণ কাজ করে। তাছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস ও কোষের ক্ষয় রোধেও এটি উপকারী। তবে উচ্চ মাত্রায় আদা সেবন করলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে যারা রক্ত পাতলা করার ওষুধ বা অ্যান্টিকোয়াগুল্যান্ট থেরাপি নিচ্ছেন। তাই পিরিয়ডের তীব্র ব্যথা নিরাময়ে ওষুধ বা হরমোনজনিত চিকিৎসার পাশাপাশি পরিমিত পরিমাণে আদা চা পান করা বেশ নিরাপদ ও উপকারী।