থাইয়ের ফ্যাট কমাতে আর জিমের দরকার নেই! বাড়িতেই করুন এই সহজ উপায়

থাইয়ের অতিরিক্ত মেদ! আজকাল অনেক টিনেজারই এই সমস্যায় জেরবার। সেই তালিকায় তোমার নামটাও এন্ট্রি হয়েছে নাকি? তাহলে ফলো করো কিছু ইজ়ি ডায়েট আর এক্সারসাইজ় গাইডলাইন…

ডায়েট:

গ্রিন টি সকালে-বিকেলে খেতে পারো।

কার্বোহাইড্রেটের পরিমাণটা নিয়ন্ত্রণে রাখতে হবে। ওট্স, গমের প্রডাক্ট এবং ব্রাউন রাইস জাতীয় খাবার খাবে।

ব্যালান্সড ডায়েট খাওয়াটা খুব জরুরি।

প্রোটিনের ক্ষেত্রে মাছ এবং চিকেন তো মাস্ট। তাছাড়া বাদাম এবং সয়া প্রডাক্ট খাওয়া যেতে পারে।

ফ্যাটের পরিমাণটা নিয়ন্ত্রণে রাখতে বেশি করে শাক-সবজি খেতে হবে।

প্রথমেই দেখে নেব কী-কী খাওয়া বারণ:

সোডা বা এনার্জি ড্রিঙ্ক খাওয়া চলবে না। কারণ এগুলোতে ভরপুর ক্যালরি থাকে যা অবশ্যই এই ধরনের ফ্যাট আরও বাড়িয়ে তোলে।

এক্সারসাইজ় রুট:

স্কোয়াট্স করতে পারো। নিয়মিত এই এক্সারসাইজ় করতে পারলে থাই তো বটেই পুরো পা-ই টোন করতে সুবিধে হবে। আর টোন্ড লেগ্সই তো আজকাল ইন!

ডাম্বেল এক্সারসাইজ় এক্ষেত্রে খুবই উপযোগী। নিজের ক্ষমতা অনুসারে ডাম্বেল নিয়ে একটা হাঁটু ভাঁজ করে মাটিতে রাখবে আর একটা পা একটু সামনের দিকে ঝুঁকবে। আর-একটা পায়ের সঙ্গেও একইভাবে রিপিট করো।

রেগুলার জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করতে পারলে তো কথাই নেই।

নিয়ম করে সুইমিং বা সাইক্লিং করলে থাইয়ের ফ্যাট ঝরতে বাধ্য।

হাঁটার কোনও বিকল্প নেই। তাই যখনই সময় পাবে হাঁটার চেষ্টা করবে।

সবচেয়ে জরুরি হল ঘুম। ঠিকমতো ঘুম না হলে শরীরে একটি বিশেষ হরমোন বের হয় যার ফলে আমাদের খিদে বেড়ে যায়। অগত্যা বেশি খাওয়া হয়ে যায়। শেষমেশ ওজন নিয়ন্ত্রণে রাখা দায় হয়ে যায়…