কাঁচের বোতলে জল পান কি সম্পূর্ণ নিরাপদ? পান করার আগে জেনেনিন

জলের বোতল ব্যবহারের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিই সবার আগে মাথায় আসে। প্লাস্টিকের বোতলের ব্যাপক ব্যবহার দেখা গেলেও, তাতে উৎকট গন্ধের কারণে অনেকেই ইদানিং কাঁচের বোতল বেছে নিচ্ছেন। কিন্তু এই কাঁচের বোতল কি সত্যিই সম্পূর্ণ নিরাপদ? বিজ্ঞানীরা এই বিষয়ে কী বলছেন? আসুন জেনে নিই, কাঁচের বোতলে জল রাখা কতটা স্বাস্থ্যকর।

কাঁচের বোতল: আপাত দৃষ্টিতে নিরাপদ, কিন্তু…?
সাধারণত মনে হতে পারে, জল রাখার জন্য কাঁচের বোতল খুবই নিরাপদ। তবে বিজ্ঞানীরা বলছেন, বিষয়টি সব ক্ষেত্রে তেমন নয়। কারণ, বিভিন্ন ধরনের কাঁচ রয়েছে এবং তার প্রতিটি খাবার বা পানীয় রাখার জন্য নিরাপদ নয়।

এমন বেশ কিছু কাঁচের বোতল রয়েছে, যার মধ্যে সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের মতো ক্ষতিকারক উপাদান থাকতে পারে। এই ধরনের বোতল থেকে দীর্ঘ দিন জল পান করলে তা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি, এটি ক্যানসার জাতীয় অসুখের আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে।

তাহলে কেমন বোতলে জল রাখবেন?
বিজ্ঞানীদের মতে, ‘ফ্লিন্ট গ্লাস টাইপ ৩’ গোত্রের কাঁচের তৈরি বোতলে জল রাখা নিরাপদ। চিকিৎসার প্রয়োজনে এই ধরনের কাঁচের পাত্র ব্যবহার করা হয়।

যদি আপনার কাঁচের বোতল নিরাপদ কি না, সে বিষয়ে আপনি নিশ্চিত না হন, তাহলে কাঁচের বোতলও এড়িয়ে চলা ভালো। এর বদলে তামার পাত্রে জল রাখা সবচেয়ে বেশি নিরাপদ। প্রাচীনকাল থেকেই তামার পাত্রে জল পান স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়ে আসছে এবং আধুনিক বিজ্ঞানও এর উপকারিতা স্বীকার করে।