রক্তনালী ব্লক? এই ৭টি খাবারেই মুক্তি, সুস্থ থাকবে আপনার হৃদয়!

অস্বাস্থ্যকর জীবনযাপন এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে রক্তনালী ব্লক হওয়া আজকাল খুবই স্বাভাবিক একটি ব্যাপার। আর এই কারণেই হৃদপিণ্ডের নানা সমস্যায় ভুগতে দেখা যায় অনেককে, এমনকি বহু রোগী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রাণ হারান। তবে রক্তনালী ব্লক হওয়ার এই মারাত্মক সমস্যা থেকে চিরকাল মুক্ত থাকা যায় খুব সহজে, এবং এর জন্য প্রচুর অর্থ ব্যয় করারও প্রয়োজন নেই। হাতের কাছেই থাকা কিছু সহজলভ্য খাবার আপনার রক্তনালীর সুস্থতা নিশ্চিত করবে। আসুন জেনে নিই সেই যাদুকরী খাবারগুলো সম্পর্কে:

১) আপেল
আপেলে রয়েছে পেকটিন নামক একটি কার্যকরী উপাদান, যা দেহের খারাপ কোলেস্টেরল কমাতে এবং রক্তনালীতে প্লাক জমার প্রক্রিয়া ধীর করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র একটি আপেল খেলে রক্তনালীর শক্ত হওয়া এবং ব্লক হওয়ার ঝুঁকি প্রায় ৪০% পর্যন্ত কমে যায়।

২) ব্রকলি
ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, যা দেহের ক্যালসিয়ামকে হাড়ের উন্নতিতে কাজে লাগায় এবং ক্যালসিয়ামকে রক্তনালী নষ্ট করার হাত থেকে রক্ষা করে। ব্রকলির ফাইবার উপাদান দেহের কোলেস্টেরল কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে দেয়।

৩) দারুচিনি
দারুচিনির অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাসকুলার সিস্টেমের সার্বিক উন্নতিতে কাজ করে থাকে। গবেষণায় আরও দেখা যায়, প্রতিদিন মাত্র ১ চামচ দারুচিনি গুঁড়ো দেহের কোলেস্টেরল কমায় এবং রক্তনালীতে প্লাক জমে ব্লক হওয়ার হাত থেকে রক্ষা করে।

৪) তৈলাক্ত মাছ
বিশেষ করে সামুদ্রিক তৈলাক্ত মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড দেহের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃদপিণ্ডকে চিরকাল সুস্থ ও নীরোগ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। তাই আপনার খাদ্যতালিকায় স্যালমন, ম্যাকেরেল, সার্ডিনের মতো মাছ অন্তর্ভুক্ত করুন।

৫) তিসীবীজ
তিসীবীজে রয়েছে প্রচুর পরিমাণে আলফা লিনোলেনিক অ্যাসিড, যা উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তনালীর প্রদাহকে দূর করতে সহায়তা করে। একই সাথে এটি রক্তনালীর সুস্থতা নিশ্চিত করে।

৬) গ্রিন টি
গ্রিন টি অর্থাৎ সবুজ চায়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাচেটিন, যা দেহে কোলেস্টেরল শোষণ কমায় এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে। প্রতিদিনের চা-কফির পরিবর্তে গ্রিন টি পান করলে দেহের সুস্থতা নিশ্চিত হয়।

৭) কমলার রস
গবেষণায় দেখা যায়, প্রতিদিন ২ কাপ পরিমাণে শুধুমাত্র বিশুদ্ধ কমলার রস পান করলে রক্তচাপ স্বাভাবিক থাকে। কমলার রসের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর সার্বিক উন্নতিতে কাজ করে, ফলে রক্তনালী ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy