বলিউডের সবচেয়ে আলোচিত স্টারকিডদের একজন আরাধ্যা বচ্চন। ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র কন্যা সে। জন্ম থেকেই সে ক্যামেরার নজরবন্দি। মাত্র ১৩ বছর বয়সেই সে যে পরিমাণ সম্পত্তির মালিক, তা অনেক উঠতি তারকাদেরও হার মানাতে পারে।
বলিউড সূত্রে জানা গেছে, আরাধ্যা প্রায় ১০০০ কোটি টাকার সম্পত্তির মালিক। তার দাদু অমিতাভ বচ্চন তাকে লাল রঙের একটি মিনি কুপার উপহার দিয়েছিলেন, আর বাবা অভিষেক বচ্চন কিনে দিয়েছেন অডি এ ৮-এর মতো বিলাসবহুল গাড়ি।
গাড়ি ছাড়াও, আরাধ্যার নামে দেশের বাইরেও বিলাসবহুল সম্পত্তি রয়েছে। দাদু অমিতাভ এবং ঠাকুমা জয়া বচ্চন দুজনে মিলে তাকে ৬০ কোটি টাকার সম্পত্তি উপহার দিয়েছেন। এমনকি, দুবাইয়ে অভিষেকের কেনা দেড় কোটি টাকা মূল্যের একটি বাংলোও রয়েছে তার নামে।
শুধু তাই নয়, আরাধ্যার পোশাকের দামও আকাশছোঁয়া। শোনা যায়, জন্মদিনে ঐশ্বর্য মেয়েকে প্রায় ১০ লক্ষ টাকা দামের জামা উপহার দিয়েছিলেন। প্রতি বছরই জন্মদিনে আরাধ্যার সম্পত্তিতে নতুন নতুন সংযোজন ঘটে চলেছে, যা প্রমাণ করে তারকাদের এই কন্যা সত্যিই এক বিলাসবহুল জীবন যাপন করে।