দ্বিতীয়বার মা হলেন সোনম কাপুর! কোল আলো করে এল নতুন অতিথি, আবেগে ভাসছেন অনিল কাপুর

\বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার ঘরে এল নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের জন্মের পর মাতৃত্বের এক অপূর্ব মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সদ্যোজাতকে কোলে নিয়ে একটি মিষ্টি ছবি পোস্ট করার পাশাপাশি প্রেগন্যান্সিকালীন রিল্যাক্সড মুডের ছবিও শেয়ার করেছেন তিনি। এই পুরো প্রক্রিয়াকে ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে সোনম এইচএন রিলায়েন্স হাসপাতাল এবং তাঁর চিকিৎসকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে হাসপাতালের মেডিকেল টিমের যত্ন ও সহানুভূতি তাঁর এই যাত্রাকে অর্থবহ করে তুলেছে বলে জানান তিনি।
এর আগে একটি যৌথ বিবৃতিতে সোনম ও আনন্দ তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানের আগমনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বড় ছেলে বায়ু কাপুর আহুজা এখন বড় দাদা হতে পেরে দারুণ উচ্ছ্বসিত। এদিকে নাতি আসার খুশিতে আত্মহারা দাদু অনিল কাপুরও। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, নতুন সদস্যের আগমনে তাঁর হৃদয়ে ভালোবাসার জায়গা আরও বেড়ে গেছে। উল্লেখ্য, ২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্মের পর ২০২৫ সালের নভেম্বরে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন সোনম।