“মাংস কেটেছি, এবার মানুষ কাটার পালা!” জন্মদিনে মাঝরাতে চরম বিস্ফোরক পোস্ট অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের!

বাংলা সিনেমা ও ওটিটি সিরিজের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান মুখ সৌম্য মুখোপাধ্যায় তাঁর সাবলীল অভিনয় ও ভিন্নধর্মী চরিত্রের মাধ্যমে বরাবরই দর্শকদের মনে গভীর জায়গা করে নিয়েছেন। তবে এবার জন্মদিনেই অনুরাগীদের রীতিমতো চমকে দিলেন এই অভিনেতা। গত ২৬ জুলাই নিজের অফিশিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি অত্যন্ত রহস্যময় ও চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করেছেন সৌম্য, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে নেটদুনিয়ায় চরম শোরগোল ফেলে দিয়েছে। পরিচালক পাভেলের সঙ্গে যৌথভাবে করা এই পোস্ট ঘিরে এখন দানা বাঁধছে বিরাট জল্পনা।

ভাইরাল হওয়া সেই পোস্টে অভিনেতা লিখেছেন—”অনেক প্রেম করেছি, কসাই হয়ে মাংস কেটেছি… পাভেলদা বললো এবার মানুষ কাটার পালা! রামায়ণের কোন চরিত্র? বলতে পারলে পুরস্কার আছে।” এই কয়েকটি লাইন প্রকাশ্যে আসতেই অনুরাগীদের ঘুম কেড়ে নিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি প্রচলিত সমস্ত চকোলেট বয় বা সাধারণ চরিত্রের ইমেজ ভেঙে এবার কোনো ডার্ক, সাইকোপ্যাথ বা খলনায়কের ভূমিকায় দেখা যেতে চলেছে সৌম্যকে? আর তাঁর এই বার্তার সঙ্গে রামায়ণের যোগসূত্র ঠিক কী, তা নিয়ে শুরু হয়েছে মাথাওলাট অঙ্ক।

পোস্টে কোনো নির্দিষ্ট সিনেমার নাম বা চরিত্রের ঘোষণা করা না হলেও দর্শকদের জন্য একটি অভিনব ধাঁধা ছুঁড়ে দেওয়া হয়েছে। সঠিক উত্তরদাতার জন্য বিশেষ পুরস্কারের ঘোষণাও করা হয়েছে, যা দর্শকদের কৌতূহলকে একেবারে তুঙ্গে পৌঁছে দিয়েছে। টলিউডের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে যে, পরিচালক পাভেল ও সৌম্য মুখোপাধ্যায়ের এই নতুন জুটি কোনো ঐতিহাসিক বা পৌরাণিক থ্রিলার ঘরানার প্রজেক্ট নিয়ে আসছেন। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিলমোহর না পড়ায় জল্পনার পারদ চড়ছে ক্রমশ। জন্মদিনের শুভেচ্ছা বার্তার ভিড়ে সৌম্যর এই রহস্যময় ইঙ্গিত টলিউডের অন্দরে এখন সবচেয়ে বড় চর্চার বিষয়। রামায়ণের সেই রহস্যময় চরিত্রটি কে এবং এই জুটির ঝুলিতে কী ধরনের মেগা চমক রয়েছে, তার উত্তর পাওয়ার অপেক্ষায় এখন অধীর আগ্রহে দিন গুনছেন সিনেমাপ্রেমীরা।