অভিনেত্রী সোহা আলি খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদেশের মাটিতে তার সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার কথা শেয়ার করেছেন। তিনি জানান, ইতালিতে দিনের আলোয় এক ব্যক্তি তাকে অশ্লীল ইঙ্গিত করেন।
সাক্ষাৎকারে সোহাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কখনো অশ্লীল ইঙ্গিতের শিকার হয়েছেন কি না। সেই প্রশ্নের জবাবে তিনি ইতালির ওই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি লোকাল ট্রান্সপোর্টে যাতায়াত করছিলাম। তখনই এক ব্যক্তি আমার দিকে নিজের শরীরের গোপন অঙ্গ প্রদর্শন করে অশ্লীল ইঙ্গিত করে। আমি বুঝতে পারিনি কেন সে এমনটা করল।” যদিও সোহা এই ঘটনা নিয়ে খুব বেশি মাথা ঘামাননি।
কাস্টিং কাউচ নিয়ে সোহার বক্তব্য
অভিনয় জগতে কাস্টিং কাউচের শিকার হয়েছেন কি না, এমন প্রশ্নের উত্তরে সোহা জানান, তার পরিবার যেহেতু ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত (সাইফ আলি খান এবং শর্মিলা ঠাকুর), তাই তাকে কখনো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। এই জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। তবে তিনি নিজের অভিনয় দক্ষতার জোরেই বলিউডে নিজের একটি স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন।