জন্মদিনে মেয়ের জন্য মায়ের হাতের কেক! দুয়ার প্রথম জন্মদিনে সারপ্রাইজ দিলেন দীপিকা

মেয়ের প্রথম জন্মদিনে বিশেষ উপহার দিলেন মা দীপিকা পাড়ুকোন। তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কন্যা দুয়া পাড়ুকোন সিং-এর প্রথম জন্মদিন ছিল গত ৮ সেপ্টেম্বর। অনুরাগীরা আশা করেছিলেন, মেয়ের জন্মদিনে বিশেষ কোনও পোস্ট করবেন দীপবীর। কিন্তু তাঁদের সেই আশা পূরণ হয়নি। অবশেষে বুধবার ইনস্টাগ্রামে মেয়ের জন্মদিনের সেলিব্রেশনের কিছু ঝলক শেয়ার করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ইনস্টাগ্রামে একটি চকোলেট কেকের ছবি পোস্ট করেছেন দীপিকা। ছবিতে দেখা যাচ্ছে কেকের মাঝে একটি মোমবাতি জ্বলছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমার ভালোবাসার ভাষা? আমার মেয়ের প্রথম জন্মদিনে নিজের হাতে কেক বানানো।” অর্থাৎ মেয়ের প্রথম জন্মদিনের কেকটি নিজ হাতে বানিয়েছেন অভিনেত্রী। এই ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তারকারা এবং অনুরাগীরা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক অ্যাটলির স্ত্রী প্রিয়া মন্তব্যের ঘরে “ওয়াও” লিখেছেন, এবং অভিনেত্রী ভূমি সতীশ পেডনেকর লাল ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন।

কিছুদিন আগেই দীপিকা-রণবীরের মেয়ে দুয়ার মুখ প্রকাশ্যে আসা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। দুয়ার জন্মের পর পাপারাজ্জিদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি মেয়ের মুখ দেখিয়েছিলেন দীপবীর, তবে ছবি প্রকাশ না করার অনুরোধও করেছিলেন। কিন্তু সম্প্রতি মুম্বই বিমানবন্দরে মায়ের কোলে দুয়ার মুখ স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়ে এবং ছবিটি ভাইরাল হয়। এই ঘটনায় রণবীর-দীপিকা যথেষ্ট বিরক্ত। এই ধরনের অনুমতি ছাড়া ছবি তোলার জন্য দীপিকা ওই অনুরাগীকে ভর্ৎসনাও করেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy