করণ থেকে আমির! খোলামেলা প্রশ্নোত্তর পর্বে এবার কাজল ও টুইঙ্কলের মুখোমুখি বলিউড তারকারা

বলিউডের দুই জনপ্রিয় তারকা কাজল ও টুইঙ্কল খান্না এবার একসঙ্গে সঞ্চালনার ভূমিকায় আসছেন। তাঁদের নতুন টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে, যা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এই শোতে বলিউডের বড় বড় তারকাদের সঙ্গে খোলামেলা প্রশ্নোত্তর পর্ব দেখা যাবে।

এই শো-তে কাজল ও টুইঙ্কলের মুখোমুখি হবেন করণ জোহর, সলমন খান, আমির খান, ভিকি কৌশল, আলিয়া ভাট, অক্ষয় কুমার, কৃতি স্যানন, বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের মতো তারকারা। ট্রেলারে দেখা গেছে, তাঁরা মজার মজার প্রশ্ন করে অতিথিদের বিব্রত করছেন।

কাজল বলেছেন, “এই শোতে তারকাদের ‘আনফিল্টারড’ রূপ দেখা যাবে। আমি আর টুইঙ্কল একে অপরকে অনেকদিন ধরে চিনি। আমরা যখনই একসঙ্গে বসি, মজার মুহূর্ত তৈরি হয়। এই শোতেও তার ব্যতিক্রম হবে না।” টুইঙ্কল মজা করে বলেছেন, “আমরা আমাদের বন্ধুদের ফোন করেছিলাম যারা বলে যে তারা বন্ধু নয়। আমরা ইন্স্যুরেন্স এজেন্টদের মতো আচরণ করে সবাইকে ফোন করেছি। যারা হ্যাঁ বলেছে, তাদেরকেই নিয়ে এসেছি।”

এই শোয়ের ফরম্যাট প্রচলিত টক শো-র মতো নয়, যেখানে বাঁধা ধরা প্রশ্ন করা হয়। বরং এখানে তারকারা মন খুলে কথা বলতে পারবেন। এই শো ২৪ সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও-তে দেখা যাবে। দুই অভিনেত্রীর রসায়ন এবং তারকাদের অজানা দিকগুলো জানতে এই শো দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy