বলিউড ডিভা সোনম কাপুর ও আনন্দ আহুজার ঘরে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় থাকা এই দম্পতি রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের বাড়িতে আয়োজন করেছিলেন এক জমকালো ‘বেবি শাওয়ার’ বা সাধের অনুষ্ঠানের। আর সেই অনুষ্ঠানেই যেন চাঁদের হাট বসেছিল। হবু মা-কে আশীর্বাদ জানাতে উপস্থিত হয়েছিলেন কাপুর পরিবারের সদস্য থেকে শুরু করে বলিউডের প্রথম সারির তারকারা।
তারকাখচিত অতিথি তালিকা সোনমের এই বিশেষ দিনে পরিবারের পাশে ছিলেন বাবা অনিল কাপুর। এছাড়াও উপস্থিত ছিলেন সোনমের ‘ভিরে দি ওয়েডিং’ সহ-অভিনেত্রী করিনা কাপুর খান। তুতো ভাই-বোনদের মধ্যে অর্জুন কাপুর, খুশি কাপুর এবং অংশুলা কাপুরকেও দেখা যায় পাপারাজ্জিদের ক্যামেরায়। প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি এবং ইন্ডাস্ট্রির আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে যোগ দেন।
ফ্যাশনে টেক্কা একে অপরকে স্টাইল আইকন সোনমের অনুষ্ঠানে ফ্যাশনের ছোঁয়া থাকবে না, তা কি হয়? অনিল কাপুর একটি নীল ফ্লোরাল কুর্তা-পাজামায় নজর কাড়েন। অন্যদিকে, করিনা কাপুর খান একটি নীল এথনিক পোশাকে বরাবরের মতোই মোহময়ী ছিলেন। অর্জুন কাপুরের পরনে ছিল উজ্জ্বল কমলা কুর্তা। তবে আলাদা করে নজর কেড়েছেন খুশি কাপুর, তাঁর সাদা-হলুদ শাড়ির স্নিগ্ধতা সবার প্রশংসা কুড়িয়েছে।
সোনম-আনন্দের সুখবর ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সোনম ও আনন্দের প্রথম সন্তান ‘বায়ু’র জন্ম হয় ২০২২ সালে। গত নভেম্বরেই রাজকুমারী ডায়ানার লুক অনুপ্রাণিত একটি ফটোশুটের মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান সোনম। সেই সময় প্রিয়াঙ্কা চোপড়া থেকে পরিণীতি চোপড়া— সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন দম্পতিকে। রবিবারের এই অনুষ্ঠান যেন সেই আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।