মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ, অভিনয় থেকে নিচ্ছেন বিরতি! এবার কি সত্যিই আসছে সুখবর?

বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের সংসারে আসছে নতুন সদস্য। যদিও এই তারকা দম্পতি এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও এক সর্বভারতীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা এবং সম্ভবত অক্টোবর বা নভেম্বরে তিনি তাদের প্রথম সন্তানের জন্ম দেবেন।

গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু দম্পতি সব সময় নীরব ছিলেন। তবে সম্প্রতি ক্যাটরিনা প্রকাশ্য অনুষ্ঠান থেকে নিজেকে দূরে রেখেছেন এবং ক্যামেরার সামনেও খুব বেশি ধরা দেননি।

সূত্র থেকে জানা গেছে, সন্তান জন্মের পর অভিনেত্রী মাতৃত্বকালীন বিরতি নেবেন। তিনি নিজের হাতেই সন্তানের যত্ন নিতে চান। অতীতেও ভিকি ও ক্যাটরিনা তাদের প্রেমের সম্পর্ক নিয়ে চুপ ছিলেন, কিন্তু বিয়ের পর ইনস্টাগ্রামে বিশেষ মুহূর্তগুলো তারা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি একটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ক্যাটরিনার গর্ভধারণের গুঞ্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ভিকি কৌশল বলেছিলেন, “সুখবর হলে আমরা আপনাদের সঙ্গে তা ভাগ করে নিতে পেরে খুব খুশি হব। তবে আপাতত এসব জল্পনার কোনো সত্যতা নেই।” এর পরেও ক্যাটরিনার ঢিলেঢালা পোশাকে বিদেশে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা এই জল্পনাকে আরও উস্কে দেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy