ছবির চেয়েও মিমির নীল বিকিনিতে মজেছেন দর্শক! মুক্তি পেল ‘রক্তবীজ-২’-এর প্রথম গান

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন ছবি ‘রক্তবীজ-২’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। সম্প্রতি ছবির প্রথম ঝলক এবং রোমান্টিক গান ‘চোখের নীলে’ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে উন্মাদনা বেড়ে গেছে। এই গানে মিমি চক্রবর্তীকে সাহসী অবতারে দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

বুধবার মুক্তি পাওয়া এই গানটির সুর করেছেন অনুপম রায় এবং এতে কণ্ঠ দিয়েছেন নবাগতা শিল্পী সূচন্দ্রিকা গোলদার। গানের দৃশ্যে মিমিকে নীল বিকিনিতে দেখা গেছে, যা দর্শকদের নজর কেড়েছে।

ছবিতে মিমি ও আবীরের প্রেম

‘রক্তবীজ-২’-তে মিমি চক্রবর্তীকে একজন পুলিশ কর্তা সংযুক্তার চরিত্রে দেখা যাবে। আবির চট্টোপাধ্যায় একজন কেন্দ্রীয় সরকারি গোয়েন্দা পুলিশ অফিসার পঙ্কজের ভূমিকায় অভিনয় করেছেন। নতুন গানটিতে নীল সমুদ্র সৈকতে তাদের রোমান্টিক দৃশ্য দেখে মনে হচ্ছে, ছবিতে তাদের দুজনের মধ্যে একটি প্রেম কাহিনী দেখানো হবে।

রক্তবীজ-২ ছবির মূল বিষয়বস্তু
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ’-এর মতো এই ছবিটিও একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। ছবিতে ভারত-বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন দেখানো হবে। যখনই ভারত-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দিকে যায়, তখনই নতুন চক্রান্ত শুরু হয়, ছবিতে তেমনই এক বিষয় তুলে ধরা হয়েছে।

প্রথম ছবির মতো এই ছবিতেও আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে নতুন করে যোগ দিয়েছেন অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে একজন শীতল খলনায়কের চরিত্রে দেখা গেছে। এছাড়াও, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সীমা বিশ্বাস। শোনা যাচ্ছে, ‘রক্তবীজ’-এর তুলনায় ‘রক্তবীজ-২’ আরও বেশি অ্যাকশন নির্ভর হতে চলেছে।

প্রথম ছবি ‘রক্তবীজ’-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের জীবনের ছায়ায় নির্মিত হয়েছিল। শোনা গিয়েছিল, তার জীবনের একটি ঘটনা এই ছবিতে তুলে ধরা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy