“শুভশ্রীর কপালে চুমু দেবের!”-রোম্যান্স দেখে চোখ কপালে তুলল অনুরাগীরা, দেখুন ভিডিও

এবছর পুজোর মরসুমে সিনেমা প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বিরাট চমক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। তাঁদের আসন্ন ছবি ‘দেশু৭’ নিয়ে বছরের শুরু থেকেই দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা তৈরি হয়েছিল। আর ছবির প্রচার শুরু হতেই সেই উত্তেজনা যেন বহুগুণ বেড়ে গিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রচারের প্রথম দোজেই ত্রিপুরার আগরতলায় হাজির হন দেব ও শুভশ্রী। আর সেখানেই পুরনো সেই রসায়ন ফের নতুন মোড়কে দেখে মুগ্ধ হলেন অনুরাগীরা।

মঞ্চে রোম্যান্টিক পারফরম্যান্স ও পুরনো ম্যাজিক এদিন আগরতলার মঞ্চে কালো রঙের মানানসই পোশাকে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী। মঞ্চে পা রেখেই তাঁদের অভিনীত সবচেয়ে জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এর তালে পারফর্ম করতে শুরু করেন তাঁরা। পারফরম্যান্সের মাঝেই দেবের আলতো চুমু এবং দুজনে একে অপরের কাছাকাছি আসার মুহূর্তটি মুহূর্তের মধ্যে দর্শকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছে দেয়। বাস্তব জীবনের অতীত দূরত্ব বা সমস্ত গুঞ্জনকে দূরে সরিয়ে বাংলা ছবির স্বার্থে তাঁদের এই পেশাদারী ও সাবলীল জুটি বাঁধাকে অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

 

View this post on Instagram

 

A post shared by A K A S H🤍🧿 (@akashroy_.12)

প্রচারেই বাজিমাত, তুঙ্গে সেলফি থেকে শোয়ের শিডিউল কেবল ত্রিপুরাই নয়, ‘দেশু৭’-এর অভিনব প্রচারে এবার পুরো বাংলা চষে ফেলার পরিকল্পনা নিয়েছে এই জুটি। প্রচারের অংশ হিসেবে তাঁরা শ্রীরামপুর, শিলিগুড়ি (৪ অক্টোবর), কলকাতা (৮ অক্টোবর) এবং তারকেশ্বরের (১১ অক্টোবর) মতো বিভিন্ন প্রান্তে অনুরাগীদের মুখোমুখি হবেন। এর আগে দেবের ‘রঘু ডাকাত’ বা ‘খাদান’ ছবির ক্ষেত্রেও এই ধরনের মেগা প্রচার কৌশল দেখা গিয়েছিল, তবে এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন শুভশ্রীও। লাদাখের মনোরম লোকেশনে রোম্যান্টিক গানের শুটিং থেকে শুরু করে প্রচারে তাঁদের কেমিস্ট্রি—সব মিলিয়ে বক্সঅফিসে আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে চলা এই ছবি ঘিরে এখন থেকেই জল্পনা তুঙ্গে।