৭৯ নাকি ৮০? স্বাধীনতার এত বছর পরেও এই সাধারণ অঙ্কটাই গুলিয়ে ফেলেন ৯৯% মানুষ! জেনে নিন সঠিক উত্তর

প্রতি বছর ১৫ আগস্ট যতই কাছে আসে, সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি শুরু হয়—এবারে দেশ কততম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে? স্কুল থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই এই নিয়ে চলে নানা বিতর্ক। কেউ বলেন ৭৯ তম, তো কেউ আবার দাবি করেন ৮০ তম। আর এই সাধারণ অঙ্কটি ঘিরেই তৈরি হয় ধন্দ।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৫ আগস্ট ভারত তার স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ করবে এবং একই সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করবে।
কিন্তু কেন এই সামান্য ব্যবধান নিয়ে এত বিভ্রান্তি? মূলত গণনার পার্থক্যের জন্যই এই মতবিরোধ তৈরি হয়। আপনি যদি ১৯৪৭ সালের ১৫ আগস্ট পালিত হওয়া প্রথম স্বাধীনতা দিবস থেকে শুরু করে মোট উদযাপনের সংখ্যা গুনতে থাকেন, তবে ২০২৬ সালে পালিত হবে ৮০তম স্বাধীনতা দিবস। অন্যদিকে, যদি স্বাধীনতার পর থেকে কেটে যাওয়া সুনির্দিষ্ট বছরগুলির হিসাব করেন, তবে তা হবে ৭৯ বছর। সহজ কথায়, দেশ স্বাধীনের ৭৯ বছর পূর্তি হলেও চলতি বছর উদযাপিত হতে চলেছে ৮০তম স্বাধীনতা উৎসব।