মমতার কনভয়ে হামলার প্রতিবাদে তোলপাড় বাংলা! বিধানসভার বাইরে আজ বিরাট বিক্ষোভের ডাক তৃণমূলের

উত্তর ২৪ পরগনার হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে বিশাল বিক্ষোভ দেখাবেন কালীঘাট তৃণমূলের বিধায়করা। পুলিশি হেফাজতে এক তৃণমূল কর্মীর রহস্যজনক মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রবিবার হালিশহরে তীব্র বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর, কাদা ও জুতো ছোড়া হয়। এমনকি তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগানও দেওয়া হয়। কালীঘাট তৃণমূল শিবির এই ঘটনাটিকে দলের নেত্রীর উপর একটি সুপরিকল্পিত ও কুরুচিকর আক্রমণ হিসেবেই দেখছে। এর প্রতিবাদে সোমবার দুপুর দুটোয় রাজ্য বিধানসভা ভবনের চত্বরে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে তারা। বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন এবং দলের সমস্ত বিধায়ককে এই বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, হালিশহরে পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পর এই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে যে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশই এটি। তবে তৃণমূল এই ঘটনার তীব্র প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে প্রতিবাদ মিছিল ও বিকেল তিনটে নাগাদ ধর্না কর্মসূচির ডাক দিয়েছে