দিল্লিতে বসেই দেশে ফেরার বোমা ফাটালেন শেখ হাসিনা! এবার কি তবে নয়া রাজনৈতিক চালেল মুখে বাংলাদেশ?

দিল্লিতে সদ্য সমাপ্ত সংবাদ সম্মেলনের মঞ্চ থেকে শেখ হাসিনার মুখে দেশে ফেরার ইচ্ছের কথা প্রকাশ পেতেই রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। গত দুই বছর ধরে ভারতে আশ্রিত থাকার পর এই প্রথম তিনি আনুষ্ঠানিকভাবে স্বদেশে ফেরার কথা উল্লেখ করায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। একদিকে বর্তমান সরকার ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার জোরালো দাবি তুলছে, অন্যদিকে আইনি ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই পুরো বিষয়টি কেবল আইনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। ২০১৩ সালের সংশোধিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী খুন, গুম কিংবা সন্ত্রাসের মতো গুরুতর ফৌজদারি অপরাধকে ‘রাজনৈতিক’ তকমা দিয়ে এড়িয়ে যাওয়া কঠিন হলেও, চুক্তির শর্তে ভারতের কিছু আইনি সুযোগ নেওয়ার অবকাশ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আইনি প্রক্রিয়ার চেয়েও দ্বিপাক্ষিক কূটনৈতিক বোঝাপড়া এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে শেখ হাসিনার ভবিষ্যৎ পদক্ষেপে ভারত ও বাংলাদেশের পরবর্তী অবস্থান কী হবে।