EPFO সুদের টাকা নিয়ে বড় ঘোষণা! আপনার ব্যালেন্স আপডেট হয়েছে কি? এক ক্লিকেই দেখুন

সারা দেশের কোটি কোটি সরকারি ও বেসরকারি চাকরিজীবীর জন্য সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য সদস্যদের অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা দেওয়া শুরু করেছে। ১৫ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং ধাপে ধাপে তা সমস্ত অ্যাকাউন্টে সম্পন্ন হবে।
সুদের টাকা নিয়ে কী জানাল মন্ত্রক? কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, প্রায় ৩৪ কোটি সদস্যের অ্যাকাউন্টে মোট ১.৪৪ লক্ষ কোটি টাকা জমা দেওয়ার কাজ চলছে। যেহেতু এটি একটি বিশাল প্রক্রিয়া, তাই সব অ্যাকাউন্টে একসঙ্গে টাকা জমা না হয়ে পর্যায়ক্রমে আপডেট হচ্ছে। ইপিএফও তাদের সম্পূর্ণ ডেটাবেস একটি আধুনিক সেন্ট্রালাইজড ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করায় এই প্রক্রিয়াটি এখন আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে।
আপনার সুদের টাকা চেক করবেন কীভাবে? আপনার অ্যাকাউন্টে সুদ জমা পড়েছে কি না, তা জানতে নিচের যেকোনো একটি উপায় অবলম্বন করতে পারেন:
EPFO মেম্বার পাসবুক পোর্টাল: EPFO-এর অফিসিয়াল Passbook Portal-এ যান। আপনার ১২ সংখ্যার UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি দেওয়ার পর ‘Passbook Lite’ অপশনে গিয়ে বর্তমান ব্যালেন্স ও সাম্প্রতিক ট্রানজ্যাকশন দেখে নিতে পারবেন।
UMANG অ্যাপ: স্মার্টফোনে UMANG অ্যাপ ডাউনলোড করে UAN লিঙ্ক করলেই সহজেই প্রভিডেন্ট ফান্ডের যাবতীয় তথ্য ও ব্যালেন্স চেক করা যায়।
SMS পরিষেবা: ইন্টারনেট না থাকলে এই পদ্ধতিটি সেরা। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে
EPFOHO <Space> UANলিখে পাঠিয়ে দিন7738299899নম্বরে। ফিরতি মেসেজে আপনি আপনার বর্তমান ব্যালেন্সের আপডেট পেয়ে যাবেন।
সুদ পেতে দেরি হলে কি আর্থিক ক্ষতি হবে? অনেকেরই মনে প্রশ্ন থাকে, সুদ জমা হতে দেরি হলে কি কোনো ক্ষতি হবে? EPFO-এর পক্ষ থেকে জানানো হয়েছে, EPF স্কিম, ১৯৫২-এর ৬০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, মাসভিত্তিক চলতি ব্যালেন্সের ওপর সুদ গণনা করা হয়। তাই প্রযুক্তিগত কারণে আপনার পাসবুকে সুদ দেখাতে কিছুটা সময় লাগলেও, আপনার প্রাপ্য সুদের এক পয়সাও নষ্ট হবে না। সমস্ত সুদ সময়ের ব্যবধানে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।