পারফিউম কেনার আগে ঠকবেন না! দীর্ঘস্থায়ী সুগন্ধি চেনার ৫টি গোপন ট্রিক

দোকানে গিয়ে যে পারফিউমের প্রথম ঘ্রাণ খুব ভালো লাগে, দেখা যায় ঘণ্টা দুয়েকের মধ্যেই তা উধাও হয়ে যায়। পারফিউম কেনার সময় অনেকেই ভুল পদ্ধতি অনুসরণ করেন। পারফিউমের স্থায়িত্ব, আসল গুণমান এবং এটি আপনার ত্বকের সঙ্গে কতটা মানানসই—তা বোঝার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এই ৫টি বিষয় যাচাই করা অত্যন্ত জরুরি।
প্রথমেই বুঝতে হবে পারফিউমের ধরন। কেনার সময় EDP (Eau de Parfum) ও EDT (Eau de Toilette)-এর পার্থক্য খেয়াল করুন। EDP-তে সুগন্ধি তেলের ঘনত্ব বেশি থাকে, যা অনেকক্ষণ স্থায়ী হয়। এরপর অবশ্যই ‘স্কিন টেস্ট’ করুন। আমাদের ত্বকের পিএইচ (pH) মাত্রার ওপর ভিত্তি করে পারফিউমের গন্ধ বদলায়। তাই সরাসরি নিজের ত্বকে স্প্রে করে দেখুন সেটি সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তন হচ্ছে।
দ্বিতীয়ত, পারফিউমের ‘নোডস’ (Notes) পরীক্ষা করুন। কেনার পর প্রথম ১০-১৫ মিনিটে যে গন্ধ পান তা হলো ‘টপ নোট’, কিন্তু আসল সুগন্ধ বা ‘বেস নোট’ ফুটে উঠতে সময় নেয়। তাই দোকানে স্প্রে করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। তৃতীয়ত, ‘প্রোজেকশন’ ও ‘সিলেজ’ দেখুন—অর্থাৎ পারফিউমটি কতটা দূর পর্যন্ত ছড়াচ্ছে। চতুর্থত, প্যাকেজিং ও বোতলের মান যাচাই করুন, কারণ ব্র্যান্ডের আসল প্রোডাক্ট চেনার এটি একটি বড় লক্ষণ। সবশেষে, কেনার আগে ব্লটার পেপারের বদলে নিজের পালস পয়েন্টে স্প্রে করে দেখুন। এই ছোট পরীক্ষাগুলো আপনার কেনাকাটাকে সফল করবে এবং টাকাও জলে যাবে না।