স্বাস্থ্য দপ্তরে বিশাল নিয়োগ! উত্তরাখণ্ডে নার্সিং অফিসার হওয়ার সুবর্ণ সুযোগ, দেখুন আবেদনের বিস্তারিত

উত্তরাখণ্ড চিকিৎসা সেবা নির্বাচন বোর্ড (UKMSSB) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে ১৯৬ জন নার্সিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মোট পদের মধ্যে ১৫৭টি নারীদের জন্য এবং ৩৯টি পুরুষদের জন্য সংরক্ষিত।

অনলাইন আবেদন প্রক্রিয়া ১২ জুন, ২০২৬ থেকে শুরু হয়েছে এবং ২ জুলাই, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত চলবে। ফর্ম সংশোধনের জন্য ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। আবেদনকারীদের অবশ্যই জিএনএম (GNM) বা বিএসসি নার্সিং ডিগ্রিধারী হতে হবে এবং উত্তরাখণ্ড নার্স ও মিডওয়াইফারি কাউন্সিলে নিবন্ধিত হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪২ বছরের মধ্যে (১ জুলাই ২০২৫-এর নিরিখে) হওয়া বাধ্যতামূলক।

নির্বাচন প্রক্রিয়াটি ২০০ নম্বরের একটি ৩ ঘণ্টার অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষার ওপর ভিত্তি করে হবে। এর পরবর্তী ধাপে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। চূড়ান্তভাবে নির্বাচিতরা পে-ম্যাট্রিক্স লেভেল-৭ অনুযায়ী মাসিক ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। সাধারণ ও ওবিসি প্রার্থীদের আবেদনের জন্য ৩০০ টাকা এবং এসসি, এসটি, ইডব্লিউএস ও পিডব্লিউডি প্রার্থীদের জন্য ১৫০ টাকা ফি ধার্য করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারেন।