“সকাল থেকে খুলছিল না দরজা…”-বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক পদস্থ আধিকারিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে ওই আধিকারিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত অফিসারের নাম নরেন্দ্র (৩৫)। তিনি ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা ছিলেন এবং চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ‘সিকিউরিটি প্রোটোকল অফিসার’ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম রাম নিবাস।

বন্ধ ঘরের রহস্য: হাইমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও ৩৫ বছর বয়সী নরেন্দ্র নিজের ঘরের দরজা খুলছিলেন না। প্রথমে সেখানে কর্মরত অন্যান্য সহকর্মী ও আধিকারিকেরা নিজেদের উদ্যোগে তাঁকে ডাকাডাকি করেন এবং দরজা খোলানোর চেষ্টা করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না মেলায় স্বাভাবিকভাবেই সন্দেহ দানা বাঁধে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়।

তদন্তে পুলিশ: খবর পেয়েই খুলশির ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর ভারতীয় হাইকমিশনের ওই বন্ধ ঘর থেকে নরেন্দ্রর নিথর দেহ উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে এই তরতাজা কর্মকর্তার মৃত্যু হলো, তা এখনও স্পষ্ট নয়। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে— তা খতিয়ে দেখছে পুলিশ। হাইকমিশনের মতো হাই-সিকিউরিটি জোনে এমন ঘটনায় স্বভাবতই নানা গুঞ্জন শুরু হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy