মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের পালা। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সব ঠিক থাকলে আগামী ১৪ মে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
রেকর্ড সময়ের মাথায় ফলপ্রকাশ এ বছর পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৫ দিনের মাথায় ফলাফল প্রকাশ করতে চলেছে সংসদ। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার। এবারই প্রথম পড়ুয়ারা নতুন ও পুরনো সিলেবাসের পাশাপাশি চতুর্থ সিমেস্টার ও তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে।
কীভাবে দেখবেন ফলাফল? (WBCHSE Result Online) সকাল ১১টা থেকে ছাত্রছাত্রীরা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন। নিচের ওয়েবসাইটগুলি থেকে সরাসরি ফলাফল দেখা যাবে:
ওয়েবসাইটে গিয়ে ‘Higher Secondary (HS) Result 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট।
ইন্টারনেট নেই? SMS-এও মিলবে রেজাল্ট যাঁদের ইন্টারনেট সংযোগে সমস্যা রয়েছে, তাঁরা মোবাইলের মেসেজ বক্সের মাধ্যমেও ফল জানতে পারেন। এর জন্য: ১. ফোনের ‘Write Message’-এ গিয়ে টাইপ করুন WB12। ২. একটি স্পেস দিয়ে লিখুন আপনার রোল নম্বর। ৩. মেসেজটি পাঠিয়ে দিন 5676750 অথবা 58888 নম্বরে।
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলপ্রকাশের পর শীঘ্রই স্কুলগুলি থেকে অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট প্রদানের তারিখ ঘোষণা করা হবে।





