কেন্দ্রীয় সরকারি চাকরির বড় সুযোগ! SSC-তে ৭৩১টি পদে স্টেনোগ্রাফার নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসেও আবেদনের সুযোগ

কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৬ সালের স্টেনোগ্রাফার নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে মোট ৭৩১টি ‘গ্রেড সি’ এবং ‘গ্রেড ডি’ শূন্যপদ পূরণ করা হবে। যারা ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস করেছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

যোগ্যতা ও শূন্যপদের বিবরণ:
এসএসসি-র অধীনে এই ৭৩১টি পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি বা উচ্চমাধ্যমিক পাস করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের স্টেনোগ্রাফি বা শর্টহ্যান্ড লেখায় পারদর্শী হতে হবে।

বয়সসীমা: গ্রেড ডি-এর জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। গ্রেড সি-এর জন্য ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। ১ আগস্ট, ২০২৬ অনুযায়ী বয়স গণনা করা হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া ও আবেদন ফি:
নির্বাচন হবে দুটি ধাপে। প্রথমে কম্পিউটার-ভিত্তিক (CBE) লিখিত পরীক্ষা হবে। সেখানে উত্তীর্ণদের স্টেনোগ্রাফি স্কিল টেস্টের জন্য ডাকা হবে। সবশেষে হবে নথি যাচাই। সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। তবে এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে ২৪ এপ্রিল, ২০২৬ থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১৫ মে, ২০২৬ পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ দিন ১৬ মে। যদি আবেদনে কোনো ভুল থাকে, তবে ২০ ও ২১ মে সংশোধনের সুযোগ মিলবে। পরীক্ষাটি জুলাই বা আগস্ট মাসে অনুষ্ঠিত হতে পারে।

আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে এসএসসি-র নতুন অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-এ গিয়ে। আগে নতুন পোর্টালে ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’ (OTR) সম্পন্ন করতে হবে। এরপর লগ-ইন করে প্রয়োজনীয় নথি আপলোড ও ফি প্রদান করে ফর্ম জমা দিতে হবে। ভবিষ্যতের জন্য ফর্মের একটি প্রিন্টআউট নিজের কাছে রাখা জরুরি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy