প্লাস্টিকের বোতলে জল খাচ্ছেন? নিজের অজান্তেই শরীরে ঢুকছে হাজার হাজার বিষাক্ত কণা!

তীব্র গরমে তৃষ্ণা মেটাতে আমরা হামেশাই হাতের কাছের প্লাস্টিকের বোতল থেকে জল পান করি। কিন্তু আপনি কি জানেন, এই অভ্যাসটি আপনার শরীরের জন্য কতটা ভয়াবহ হতে পারে? সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকের বোতলে থাকা ‘মাইক্রোপ্লাস্টিক’ বা অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা সরাসরি আমাদের রক্তে মিশে যাচ্ছে।

প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত Bisphenol A (BPA) নামক রাসায়নিক জল গরম হলে বা দীর্ঘক্ষণ রোদে থাকলে জলে মিশে যায়। এটি শরীরে প্রবেশ করলে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, বন্ধ্যাত্ব এমনকি ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে ‘ওয়ান টাইম’ ইউজেবল প্লাস্টিক বোতল বারবার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। সুস্থ থাকতে প্লাস্টিক বর্জন করে কাঁচ, তামা বা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আজই সতর্ক হোন, নয়তো পরবর্তী চিকিৎসা খরচ হতে পারে আকাশছোঁয়া।