চীন সীমান্তে দাঁড়িয়ে রাহুলকে তোপ রিজিজুর! ‘জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি করবেন না’, বুমলা পাস থেকে হুঁশিয়ারি

সোমবার ভারত-চীন সীমান্তের বুমলা পাস পরিদর্শন করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। গালওয়ান উপত্যকার সংঘর্ষ নিয়ে রাহুলের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে রিজিজু বলেন, “রাহুল গান্ধী সীমান্ত সমস্যা সম্পর্কে কিছুই জানেন না। জাতীয় নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল বিষয়, এটা নিয়ে রাজনীতিকরণ করা অনুচিত।”

উল্লেখ্য, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের একটি অপ্রকাশিত বইয়ের অংশ উদ্ধৃত করে সংসদে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন রাহুল। তাঁর অভিযোগ ছিল, গালওয়ান সংকটের সময় রাজনৈতিক নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল। এই প্রসঙ্গে রিজিজু পালটা বলেন, “যে বই এখনও প্রকাশিতই হয়নি, তা নিয়ে আলোচনার কোনো মানে হয় না।” পাশাপাশি, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা পদচ্যুতি নোটিশকেও গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী। তাঁর দাবি, পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেস কেবল সংসদে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy