কেন এক বছর গায়েব ছিলেন ‘কালিন ভাইয়া’? পঙ্কজ ত্রিপাঠীর বিস্ফোরক স্বীকারোক্তি!

পর্দায় তাঁর উপস্থিতি মানেই এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু সেই পঙ্কজ ত্রিপাঠীই গত এক বছর নিজেকে গুটিয়ে রেখেছিলেন গ্ল্যামার দুনিয়া থেকে। টানা কাজ করতে করতে ক্লান্ত ‘কালিন ভাইয়া’ কেন এই দীর্ঘ বিরতি নিয়েছিলেন এবং আগামীর পরিকল্পনা কী— তা নিয়ে সম্প্রতি মুখ খুললেন অভিনেতা।

পঙ্কজ ত্রিপাঠী জানান, বিরতিহীন কাজ করতে করতে তিনি সৃজনশীলভাবে শূন্য অনুভব করছিলেন। তিনি বলেন, “একটা সময় একঘেয়েমি আর ক্লান্তি আমাকে গ্রাস করে। আমি নিজের কাজটাই আর উপভোগ করতে পারছিলাম না। তাই এই বিরতিটা খুব দরকার ছিল। এখন আমি অনেক বেশি খুঁতখুঁতে হয়েছি। যে কাজটা আমাকে ভেতর থেকে নাড়া দেয় না, তার জন্য আমি বাড়ির বাইরে পা রাখি না।” ৪৯ বছর বয়সী এই অভিনেতা এখন আর স্রেফ নাম বা অর্থের মোহে কাজ করতে রাজি নন। তাঁর সাফ কথা, “ইএমআই মেটানো বা টিকে থাকার (Survival) লড়াইয়ের জন্য কাজ করার প্রয়োজন এখন আর আমার নেই।”

পঙ্কজ এখন কেবল অভিনেতা নন, নাম লিখিয়েছেন প্রযোজকের খাতাতেও। ভারতের প্রথম ইউটিউব পে-মডেল (YouTube pay model) সিরিজ ‘পারফেক্ট ফ্যামিলি’-র হাত ধরে প্রযোজনায় তাঁর হাতেখড়ি। তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, পঙ্কজ ফিরছেন তাঁর সেই আইকনিক মেজাজে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘মির্জাপুর: দ্য মুভি’-তে। আলি ফজল, রবি কিষাণদের সঙ্গে ‘কালিন ভাইয়া’র ম্যাজিক দেখার অপেক্ষায় প্রহর গুনছে আপামর দর্শক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy