সোনা কেনাই কি দায় হবে? লাখের গণ্ডি পেরিয়ে আকাশছোঁয়া দর, বিয়ের মরসুমে মাথায় হাত মধ্যবিত্তের!

সোনার দামে অস্থিরতা অব্যাহত। গত বছরের শেষ দিক থেকেই সোনার দাম লাখের ঘরে ঘোরাফেরা করছে। মাঝে দাম কিছুটা কমার আশা জাগালেও, বর্তমানে ফের ঊর্ধ্বমুখী হলদে ধাতুর গ্রাফ। গতকালের তুলনায় আজ এক ধাক্কায় বেশ খানিকটা দাম বেড়েছে দেশের প্রধান শহরগুলিতে। বিয়ের মরসুমে গয়না কেনার পরিকল্পনা থাকলে বর্তমান বাজার দরটি একবার মিলিয়ে নিন।
আজ কলকাতায় সোনার দাম (৪ ফেব্রুয়ারি, ২০২৬):
২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৫,৩৯৩ টাকা (গতকাল ছিল ১৪,১১০ টাকা)
২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম): ১৬,০৫৩ টাকা (গতকাল ছিল ১৪,৭১৫ টাকা)
অন্যান্য শহরে সোনার রেট (২৪ ক্যারেট/১ গ্রাম):
দিল্লি: ১৬,০৬৪ টাকা
মুম্বই: ১৬,০৫৩ টাকা
চেন্নাই: ১৬,২৫৬ টাকা
বেঙ্গালুরু: ১৬,০৫৩ টাকা
আমেদাবাদ: ১৬,০৫৮ টাকা
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের অস্থিরতার কারণেই এই দাম বৃদ্ধি। তাই সোনায় বিনিয়োগ করার আগে বাজার দরের দিকে সজাগ দৃষ্টি রাখা জরুরি।