বিদ্যুৎ নেই, জল নেই! জেলেনস্কির দেশে রাশিয়ার ‘অন্ধকার’ রণনীতি, শীতকে হাতিয়ার করেই কি জয়ের ছক?

বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে, ঠিক তখনই ইউক্রেনের ওপর এযাবৎকালের ভয়াবহতম হামলা চালাল রাশিয়া। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, মাত্র এক রাতে প্রায় ৪৫০টি দূরপাল্লার ড্রোন এবং ৭০টি মিসাইল আছড়ে পড়েছে ইউক্রেনের বুকে। লক্ষ্য একটাই— ইউক্রেনের বিদ্যুৎ, জল এবং হিটিং ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া।
কেন এই শীতকালীন হামলা? কিয়েভে তাপমাত্রা এখন মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। এই হাড়কাঁপানো ঠান্ডায় বিদ্যুৎ ও হিটিং সংযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের মনোবল ভেঙে দেওয়াই পুতিনের মূল লক্ষ্য বলে অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের বৃহত্তম বিদ্যুৎ সংস্থা DTEK জানিয়েছে, সাবস্টেশন ও থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুদ্ধের ময়দান ও রাজনীতি: * ক্ষয়ক্ষতি: কিয়েভের ১১৭০টি অ্যাপার্টমেন্টে হিটিং বন্ধ, ওডেসা ও খারকিভেও ব্যাপক ক্ষয়ক্ষতি।
ন্যাটোর ভূমিকা: ন্যাটোর সেক্রেটারি-জেনারেল মার্ক রুটে কিয়েভে উপস্থিত হয়ে সমর্থনের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, ইউক্রেনের এয়ার ডিফেন্স মিসাইলের ৯০ শতাংশই সরবরাহ করেছে ন্যাটো।
বিশেষজ্ঞদের মতে, আবুধাবিতে প্রস্তাবিত শান্তি আলোচনার ঠিক আগে এই হামলা চালিয়ে রাশিয়া আসলে দরকষাকষিতে নিজেদের পাল্লা ভারী করতে চাইছে।