মালালার রেকর্ড ভাঙা হলো না! এবার শান্তিতে নোবেল পেলেন কে? জেনে নিন এবারের নোবেল পুরস্কার সংক্রান্ত সব তথ্য

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নেত্রী মারিয়া করনিয়া মাশাডো (María Corina Machado)। শুক্রবার নরওয়ে নোবেল কমিটির প্রধান ইয়েরগেন ওয়াটনি ফ্রিডনেস অসলোতে স্থানীয় সময় বেলা ১১টায় এই ঘোষণা করেন। গণতন্ত্র, মানবাধিকার এবং অহিংস উপায়ে রাজনৈতিক পরিবর্তনের জন্য তাঁর লড়াইকে স্বীকৃতি দিয়ে এই সম্মান দেওয়া হলো।
প্রতিযোগিতায় কে কে ছিলেন?
জানা গিয়েছে, এ বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে ব্যক্তি ছিলেন ২৪৪ জন, এবং ৯৪টি সংগঠনের তরফে মনোনয়ন পাঠানো হয়েছিল। সবাইকে পিছনে ফেলে এই সম্মান জিতে নিলেন ভেনেজুয়েলার এই প্রভাবশালী নেত্রী।
নোবেল পুরস্কারের ইতিহাস
নোবেল কমিটির তথ্য অনুযায়ী, ১৯০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে মোট ১০৫ বার এই পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১৪২ জনকে এই সম্মান দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ব্যক্তি ছিলেন ১১১ জন এবং সংগঠন ৩১টি।
উল্লেখ্য, সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার রেকর্ড রয়েছে মালালা ইউসুফজাইয়ের দখলে। মাত্র ১৭ বছর বয়সে তিনি এই আন্তর্জাতিক সম্মান লাভ করেন।
মারিয়া করনিয়া মাশাডোর এই সম্মান লাভ ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।