সব তিক্ততা অতীত! ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে দীপিকার ইভিল আই ইমোজি, কেন জানেন?

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল এবার বাবা-মা হতে চলেছেন। তাদের জীবনে প্রথম সন্তানের আগমনী বার্তায় ভক্ত এবং সহকর্মীদের মধ্যে খুশির ঢেউ লেগেছে। এই সুখবর প্রকাশ্যে আসার পরই তারকাদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা এবং প্রীতি জিন্টার মতো অভিনেত্রীরা ভিকি-ক্যাটের আসন্ন নতুন অধ্যায়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

দীপিকার বিশেষ বার্তা
সবচেয়ে বেশি নজর কেড়েছে দীপিকা পাড়ুকোনের শুভেচ্ছাবার্তা। ক্যাটরিনার পোস্টে দীপিকা শুধুমাত্র একটি ‘ইভিল আই’ (Evil Eye) ইমোজি দিয়েছেন, যার অর্থ ‘যাতে নজর না লাগে’! এই ইমোজি দেখে নেটিজেনরা অবাক হয়েছেন। কারণ একসময় এই দুই অভিনেত্রীর সম্পর্ক তিক্ত ছিল, যার কারণ ছিল রণবীর কাপুর। ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিংয়ের সময় রণবীর ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান, যখন তিনি দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন। এর ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

তবে সেই অধ্যায় এখন অতীত। দীপিকা নিজেই জানিয়েছিলেন, “ব্রিজের তলা দিয়ে প্রচুর জল গড়িয়ে গিয়েছে। আমি সবসময় ওর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।” ক্যাটরিনাও দীপিকার বিয়ের রিসেপশনে গিয়েছিলেন এবং জানিয়েছিলেন, “রাতটা খুব আনন্দময় ও উষ্ণ ছিল।”

নতুন অতিথির আগমন
ভিকি-ক্যাট তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোলারয়েড ছবি শেয়ার করে এই সুখবর জানিয়েছেন। ছবিতে ক্যাটরিনা তার স্ফীতোদরে হাত রেখে আছেন, আর ভিকি তার দিকে স্নেহভরে তাকিয়ে আছেন। তারা লিখেছেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি, হৃদয় ভরা আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে।”

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ক্যাটরিনা এখন তৃতীয় ট্রাইমেস্টারে রয়েছেন এবং তাদের সন্তান আগামী ১৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে জন্ম নিতে পারে। দম্পতি চান এই সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে। হয়তো সন্তানের জন্মের পর আনুষ্ঠানিকভাবে এই খবর জানাবেন তারা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy