আবেগ সরিয়ে মাঠে নামার নির্দেশ! পাকিস্তানকে হারাতে ভারতের ক্রিকেটারদের কোন মন্ত্র দিলেন গম্ভীর?

এশিয়া কাপে রবিবার, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। এই ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে, সম্প্রতি ঘটে যাওয়া পহেলগাঁও হামলার পর এই প্রথম ভারত ও পাকিস্তান ২২ গজে মুখোমুখি হচ্ছে। এমন এক পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের ওপর চাপ পাহাড়সমান। এই প্রবল চাপের মুখে দাঁড়িয়ে ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুত করতে বিশেষ বার্তা দিয়েছেন কোচ গৌতম গম্ভীর।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের কোচ রায়ান টেন দুশখাতে বলেন, “বিষয়টা নিঃসন্দেহে সংবেদনশীল। ক্রিকেটাররা দেশের মানুষের আবেগ বোঝে, এবং এই নিয়ে ড্রেসিংরুমে আলোচনাও হয়েছে। তবে সরকার ও বোর্ডের নির্দেশনা মেনেই আমাদের চলতে হচ্ছে।”
দলের ক্রিকেটারদের মনঃসংযোগে ব্যাঘাত যাতে না ঘটে, সে বিষয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। দুশখাতে বলেন, “গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে বিষয়গুলো তোমাদের নিয়ন্ত্রণে নেই, সেগুলো নিয়ে একদম ভেবো না। শুধু নিজেদের খেলায় মন দাও।”
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক-ব্যাটার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে/আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা।