ইদের উৎসবে জমে উঠুক বিশেষ রান্না! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন সুস্বাদু মাটন কোর্মা

ইদ মানেই খুশির আমেজ, আর উৎসবের খুশি সম্পূর্ণ হয় জমকালো ভোজ না হলে! ইদের দিন অতিথি আপ্যায়নে বাড়িতে দাওয়াতের আয়োজন থাকবেই, আর সেই দাওয়াতে ইদ স্পেশাল মাটন কোর্মা না থাকলে চলে? মুঘলাই স্বাদের এই বিশেষ পদ রুটি, তন্দুরি, বিরিয়ানি বা পোলাওয়ের সঙ্গে দারুণ মানিয়ে যায়। সহজ উপায়ে মাটন কোর্মা তৈরির রেসিপি রইল এখানে—
উপকরণ:
🔸 মাটন
🔸 পেঁয়াজ কুচি
🔸 আদা ও রসুন বাটা
🔸 পাতিলেবুর রস
🔸 কাজুবাদাম বাটা
🔸 টক দই
🔸 লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
🔸 গরম মশলা গুঁড়ো ও গোটা গরম মশলা
🔸 সাদা তেল, ঘি
🔸 জয়িত্রী, জায়ফল গুঁড়ো
🔸 কেওড়া জল
🔸 নুন
প্রস্তুত প্রণালী:
1️⃣ প্রথমে মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর সামান্য তেল, লেবুর রস ও কাঁচা তেল দিয়ে মেখে ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করুন।
2️⃣ একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিন, লালচে হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন।
3️⃣ এবার প্রেশার কুকারে ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। গন্ধ বেরোলে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
4️⃣ এবার টক দই, আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।
5️⃣ এরপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষান। মশলা কষে এলে কাজুবাদাম বাটা ও পেঁয়াজ বাটা দিন এবং আরও কিছুক্ষণ কষিয়ে নিন।
6️⃣ প্রয়োজন মতো জল দিন, এরপর ঢেকে মাংস সিদ্ধ হতে দিন।
7️⃣ মাংস নরম হয়ে এলে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ও বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন মাটন কোর্মা।
গরম গরম রুটি, নান, বিরিয়ানি বা পোলাওয়ের সঙ্গে এই সুস্বাদু মাটন কোর্মার স্বাদ উপভোগ করুন, ইদের উৎসবে জমিয়ে খান!