ত্বকের যত্নে অ্যালোভেরা না দুধের সর? বিস্তারিত জানতে পড়ুন

ত্বকের ধরন যেমনই হোক, রোদে বেরোলে ত্বক পুড়ে যেতে পারে। ত্বকের পোড়া ভাব দূর করতে অনেকেই ফেশিয়াল কিট ব্যবহার করেন। নানা ধরনের ক্রিম, ফেসপ্যাকের উপর ভরসা রাখেন। কিন্তু সবসময় ভালো উপকার পাওয়া যায় না।
তবে প্রতিদিনের ত্বকের যত্নে জাদুকরী উপকার এনে দেয় দুধের সর এবং অ্যালোভেরা। স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে এগুলো বেশ কাজের। তবে ত্বকের তো বিভিন্ন ধরন রয়েছে। কী ধরনের ত্বকে কোনটি মাখলে উপকার হবে?

অ্যালোভেরা আর দুধের সরের মধ্যে কোনটি ভালো?

দুধের উপর জমানো সর। অনেকে এই জিনিসটিকে মালাই বলেও জানেন। দুধের সরের মূল দুটি উপাদান হল প্রোটিন এবং ফ্যাট। ভিটামিন এ, ই, সি এবং বি১২ রয়েছে অ্যালোভেরার মতো ভেষজে। এ ছাড়াও রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা ত্বকে কোলাজেন উৎপাদনেও বিশেষ ভাবে সাহায্য করে। আপাতভাবে দেখলে, দুটি উপাদানই ত্বকের জন্য ভালো। যে কোনও ত্বকেই অ্যালোভেরা মাখা যায়। তবে স্পর্শকাতর ত্বকে এই ভেষজে কাজ বেশি হয়। মালাই বা দুধের সর আবার শুষ্ক ত্বকের জন্য ভালো।

দুধের সর মাখার উপকারিতা

মুখে দুধের সর মাখলে উজ্জ্বলতা ফিরে আসে। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ সহজেই দূর হয়ে যায়। বেসনের সঙ্গে দুধের সর মিশিয়ে মুখে মিনিট কুড়ি মেখে রাখতে পারেন। শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে ফেলুন। সপ্তাহে দু-তিন বার এই মিশ্রণ মাখতে পারলেই ত্বকের হারানো জেল্লা ফিরে আসবে।

অ্যালোভেরা মাখলে কী হবে

অ্যালোভেরায় যেহেতু জলের পরিমাণ বেশি, তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও এই ভেষজের বিশেষ ভূমিকা রয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy