যে খাবারগুলো বন্ধ্যত্বের সমস্যা দূর করতে সাহায্য করে, জানতে পড়ুন

সন্তানধারণ সবার জন্য সহজ হয় না। কারো কারো খুব সহজেই সন্তান হয়ে গেলেও, অনেককেই আবার এর জন্য অনেক কষ্ট করতে হয়। কারো কারো আবার বন্ধ্যত্বের সমস্যাও হয়ে থাকে। এই সমস্যা দূর করতে নানা ধরনের খাবার খেতে বলা হয়ে থাকে। খাবার খেলে নিয়ন্ত্রণে থাকবে এই সমস্যা।

তবে যেকোনো খাবারে ভরসা করার আগে জেনে নেয়া প্রয়োজন কোন ধরনের পুষ্টির উপাদান দূরে রাখতে পারে এ ধরনের সঙ্কট থেকে। তার উপরেই নির্ভর করে কোন খাবার খাওয়া জরুরি। ফাইবার থেকে অ্যান্টি-অক্সিড্যান্ট, সবই চাই শরীর সুস্থ রাখতে। তাই এমন খাবার খাওয়া প্রয়োজন, যাতে সব ধরনের পুষ্টির উপাদান রয়েছে।

চলুন তবে জেনে নেয়া যাক কোন খাবারগুলো বন্ধ্যত্বের সমস্যা দূর করতে সাহায্য করে- 

>> শাক-সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। আছে ফলিক অ্যাসিডও। এই দুই উপাদান যথেষ্ট থাকলে সন্তানধারণ করতে সুবিধা হবে।

>> কলা নানা গুণ সম্পন্ন একটি ফল। এতে উপস্থিত ভিটামিন বি ৬ প্রয়োজনীয় নানা ধরনের হরমোনের ক্ষরণ বাড়ায়। তাতে সন্তানধারণ করতে সুবিধা হয়।

>> বাদাম সন্তানধারণের সময়ে ডিম্বাণুর অনেক ধরনের ভিটামিন প্রয়োজন। বিভিন্ন ধরনের বাদামে থাকে ভিটামিন ই থেকে কে, সবই। সঙ্গে থাকে প্রোটিন এবং মিনারেলও।