এই গরমে শান্তির ঘুম ঘুমাতে পারছেন না? তাহলে আপনার চাদর-বালিশেই লুকিয়ে আছে সমাধান

গ্রীষ্মের এই তীব্র গরমে জীবনের অবস্হা একেবারে নাজেহাল! রাতে যে একটু শান্তিতে ঘুমাবেন তারও কোনো নিশ্চয়তা নেই। বিছানায় গা দিতেই ঘুম উধাও। তাহলে এখন উপায়?
চিন্তার কোনোই কারণ নেই। বরং আপনার বেডরুমের চাদর ও বালিশের কভারসহ অল্প পরিবর্তনেই হবে সমস্যার সমাধান।

এবার তাহলে জেনে নিন উপায়-

> এই গরমকালে অবশ্যই বিছানায় ব্যবহার করুন সুতির চাদর ও বালিশের কভার। এক্ষেত্রে রং বাছুন হালকা। সাদা কিংবা হালকা হলুদ ব্যবহার করলে সব থেকে ভালো।

> সারাদিনের পর সন্ধ্যা হলেই বিছানার চাদর সঙ্গে ম্যাচিং করে বালিশের কভারও বদলে ফেলুন। এতে বিছানায় একটা ফ্রেশ ফিল আসবে। দেখবেন ঘুম ভালো হবে।

> শোয়ার আগে বালিশে এবং বিছানার চাদরে হালকা গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করুন। দেখবেন এতে ঘুম ভালো হবে।

> গরমকালে কখনই গাঢ় রঙের বিছানার চাদর ও বালিশের খভার ব্যবহার করবেন না। এতে আরো গরম লাগবে। এসি চালালে হালকা একটা চাদর গায়ে রাখুন। এই চাদরের রংও যেন হয় হালকা।

> ঘরের পর্দার সঙ্গে রং মিলিয়ে বিছানার চাদর ও বালিশের কভার ব্যবহার করুন। এতে ঘরের মধ্যে একটা সুন্দর আবহ তৈরি হবে। দেখবেন ভালো ঘুম হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy