পেটের সমস্ত সমস্যার সমাধান এখন একটা মশলাতেই ! জেনেনিন চমৎকার তথ্যটি

খাবারের স্বাদ বাড়ানোর জন্য বহুকাল ধরেই ব্যবহৃত হয় দারুচিনি। কিন্তু এ দারুচিনি খেলেই যে পেটের সমস্যা দূর হতে পারে, এ বিষয়টি অনেকেরই জানা নেই। কিন্তু সম্প্রতি গবেষকরা এক গবেষণায় দারুচিনির এ অসাধারণ গুণের কথা জানতে পেরেছেন।

পেট গরম হলে তা ঠাণ্ডা করার জন্য দারুচিনির তুলনা হয় না। সম্প্রতি গবেষণায় জানা গেছে, পেটের তাপমাত্রা ৩.৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমিয়ে দিতে পারে দারুচিনি। আর এতে পেটের অস্বস্তি ও বহু সমস্যা দূর হতে পারে।

গবেষকরা জানিয়েছেন তারা দেখতে পেয়েছেন পেটে দারুচিনির দারুণ প্রভাব পড়ে। মূলত শুকরের ওপর গবেষকরা পরীক্ষা চালিয়েছেন। তবে এ পরীক্ষার ফলাফল মানুষের ক্ষেত্রেও অনেকাংশে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তারা।

দারুচিনি আমাদের পেটে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে দেয়। এতে খাওয়ার পর দেহে ঠাণ্ডা অনুভূতি হয় বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষক কৌরশ কালান্টার-জাদেহ বলেন, ‘দারুচিনি আমাদের পাকস্থলির দেয়াল ও ছোট ছোট নাড়িকে রক্ষা করে। এতে সার্বিকভাবে পেটের কার্যক্ষমতা বেড়ে যায়।’

এ বিষয়ে গবেষণা করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটি, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকরা। তাদের দলনেতা কৌরশ কালান্টার-জাদেহ বলেন, ‘দারুচিনি তাদের খাবারের গ্যাসের মাত্রা কমিয়ে দেয় গ্যাস্ট্রিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে এবং পেটের দেয়াল রক্ষা করে।’

তিনি আরও জানান, আমাদের পূর্বপুরুষরাও ধারণা করতেন যে, দারুচিনি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এবারের গবেষণাতেও সে বিষয়টি প্রমাণিত হয়েছে।ts

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy