হঠাৎ প্রেশার লো হয়ে অন্ধকার দেখছেন? ঘাবড়াবেন না, হাতের কাছেই আছে বাঁচার সহজ উপায়!

রক্তচাপ স্বাভাবিকের (১২০/৮০ mmHg) তুলনায় কমে গেলে শরীর নিস্তেজ হয়ে পড়ে। বিশেষ করে হঠাৎ করে প্রেশার নেমে গেলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যায়, যা থেকে রোগী জ্ঞান হারাতে পারেন। এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে শান্ত মাথায় নিচের চিকিৎসা ও পদক্ষেপগুলো গ্রহণ করুন:

তৎক্ষণাৎ কী করবেন?

লবন-জল বা ওআরএস: লো প্রেশারে লবন জাদুর মতো কাজ করে। লবনের সোডিয়াম রক্তচাপ দ্রুত বাড়াতে সাহায্য করে। এক গ্লাস জলে আধা চা-চামচ লবন গুলে রোগীকে পান করান। ওআরএস (ORS) ঘরে থাকলে তা আরও ভালো কাজ করবে।

কফি পান করান: যদি সম্ভব হয়, রোগীকে এক কাপ কড়া বা ব্ল্যাক কফি দিন। কফিতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে রক্তচাপ বাড়িয়ে শরীরকে সতেজ করে তোলে।

বিশ্রামের সঠিক ভঙ্গি: রোগীকে সমতলে শুইয়ে দিন এবং তার পায়ের নিচে দু-তিনটি বালিশ দিয়ে পা দু’টি মাথা থেকে উঁচুতে রাখুন। এতে পায়ের রক্ত দ্রুত হৃদপিণ্ড ও মস্তিষ্কে পৌঁছাবে।

পর্যাপ্ত জল পান: অনেক সময় ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাবে প্রেশার কমে যায়। তাই রোগীকে বারবার জল বা ডাবের জল পান করাতে থাকুন।

কখন চিকিৎসকের কাছে যাবেন?
যদি ঘরোয়া ব্যবস্থায় প্রেশার স্বাভাবিক না হয় এবং শ্বাসকষ্ট, তীব্র বুক ধড়ফড় বা শীতল ঘাম দেখা দেয়, তবে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy