সঙ্গীর সঙ্গে ঝগড়া হলে নিজেকে শান্ত রাখবেন যেভাবে, একনজরে দেখেনিন

সুখে থাকার নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না। সুখে থাকা একেক জনের কাছে একেক রকম। বেশির ভাগ মানুষের মত হলো, সুখের আসল জায়গা সংসার।
তবে সংসার জীবনে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়েই থাকে। মন খুলে ঝগড়া করা যেতেই পারে, তবে ঝগড়ার পরবর্তী মুহূর্তগুলো কীভাবে সামলাচ্ছেন, সেটা কিন্তু ভীষণ জরুরি।

তাই ঝগড়ার পরে কিন্তু ২ জনকেই সাবধান হতে হবে। জানতে হবে নিজেকে শান্ত রাখার কৌশল। সঙ্গীর সঙ্গে ঝগড়ার পর কীভাবে মেজাজ ঠান্ডা করে পরিস্থিতি সামাল দেবেন, রইল কিছু কৌশল। তো চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

১. ঝগড়ার শেষে একে অপরকে খানিকটা সময় দিন। সঙ্গে সঙ্গে মিটমাট করতে গেলে হিতে বিপরীত হবে। ঠান্ডা মাথায় ভাবুন, কী করলে ঝগড়া এড়ানো যেত। কিছুটা সময় দিলে ২ জনের মন থেকেই ধীরে ধীরে অশান্তির রেশ কমে যাবে। তার পরেই না হয় সঙ্গীর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন।

২. ঝগড়ার পরেই দরজায় খিল আটকে বসে থাকবেন না যেন। রাগ পুষে রাখলে সমস্যা কিন্তু আরো বাড়বে। খানিকটা শান্ত হয়ে একে অপরের সঙ্গে কথা বলুন। ঝগড়ার পরেই পরস্পরের সঙ্গে স্বাভাবিক ভাবে কথা বলতে খানিক সময় লাগে। তাই বলে একেবারে কথা বন্ধ করে বসে থাকার কোনো অর্থ হয় না।

৩. ঝগড়ার ক্ষেত্রে স্বামী-স্ত্রী ২ জনেরই সমান ভূমিকা থাকে। তাই ঝগড়ার শেষে ২ জনই একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিলে কিন্তু সমস্যা মিটে যায়। এই অভ্যাস কিন্তু যেকোনো ঝগড়ার শেষে মিটমাট করার সেরা উপায়। এক্ষেত্রে সমান ভাবে উদ্যোগী হতে হবে।

৪. ঝগড়া হলে আর ৫ জনের সঙ্গে নিজেদের সমস্যা ভাগ করে নেবেন না। এতে কিন্তু সমস্যা বাড়ে। নিজেদের মধ্যেই ঝগড়া মিটিয়ে নিন। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে সমস্যা আরো বাড়বে বই কমবে না।

৫. অনেক সময় ঝগড়া মিটে গেলেও ঝগড়ার রেশ থেকে যায় কয়েক দিন। সেই সময় আবার কোনো ছোট ঘটনা থেকে নতুন ঝগড়া শুরু হতে সময় লাগে না। তাই ঝগড়া মিটে যাওয়ার পর ২ জনে একান্তে সময় কাটান। সিনেমা দেখুন, বাইরে কোথাও খেতে যান, কাছেপিঠে ঘুরে আসুন। এ ভাবে মনমেজাজ ২ জনেরই ভালো থাকবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy