৩০ বছরেই চুল সাদা! অকালে চুল পাকার নেপথ্যে ৫টি মারাত্মক কারণ, জেনে নিন প্রতিরোধের সহজ উপায়

বার্ধক্যের একটি স্বাভাবিক অংশ হলো ত্বক কুঁচকে যাওয়া এবং চুল পেকে যাওয়া। কিন্তু বর্তমানে অনেকেই অকালপক্বতার (Premature Graying) সমস্যায় ভুগছেন, যা নিঃসন্দেহে দুশ্চিন্তার কারণ। জীবনযাত্রায় সামান্য সচেতনতা এনেই এই সমস্যা থেকে অনেকটাই দূরে থাকা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, বংশগত কারণ ছাড়াও আমাদের কিছু অভ্যাস ও স্বাস্থ্য সমস্যা অকালে চুল পাকার জন্য দায়ী।
অকালে চুল পাকার প্রধান ৬টি কারণ
১. বংশগত কারণ: পরিবারে যদি রক্তের সম্পর্কের কারও অকালে চুল পাকার ইতিহাস থাকে, তবে পরবর্তী প্রজন্মের চুলও দ্রুত সাদা হতে পারে।
২. হরমোনের সমস্যা: হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism) (রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যাওয়া) এবং হাইপারথাইরয়েডিজম (Hyperthyroidism) (রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যাওয়া)—এই দুই ধরনের হরমোনের ভারসাম্যহীনতা চুল অকালে সাদা করে দেয়।
৩. মানসিক অবসাদ (Stress): অতিরিক্ত দুঃখ, কষ্ট বা দুশ্চিন্তা সরাসরি চুলে প্রভাব ফেলে। মানসিক অবসাদ রক্তে সেরোটোনিন (Serotonin) হরমোনের মাত্রা কমিয়ে দেয়, যা তারুণ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেরোটোনিন কমে গেলে ত্বক ও চুলের ওপর বিরূপ প্রভাব পড়ে।
৪. ভিটামিনের অভাব: ভিটামিন বি-১২ (B-12), ফোলেট (Folate), ক্যালসিয়াম এবং ভিটামিন ডি (D)-এর মতো জরুরি উপাদান এবং অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত ভিটামিন সি-এর অভাবে চুল অকালে পাকতে পারে।
৫. অতিরিক্ত কেমিক্যালের ব্যবহার: চুলে মাত্রাতিরিক্ত ডাই, কলপ বা ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করলে চুলের মেলানিন ক্ষতিগ্রস্ত হয়। মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বা মানহীন বিউটি পার্লারের সেবাও অকালপক্বতার অন্যতম কারণ।
৬. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: অতিরিক্ত ফাস্ট ফুড, উচ্চমাত্রার প্রোটিন, কোমল পানীয়, ধূমপান এবং শারীরিক পরিশ্রমের অভাব অকালে চুল পাকার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
চুল পেকে যাওয়া রোধে করণীয়
অকালে চুল পেকে যাওয়া রোধ করতে জীবনযাত্রায় কিছু ইতিবাচক পরিবর্তন আনা জরুরি:
পুষ্টিকর খাবার: নিয়মিত মৌসুমী ফল, শাকসবজি এবং সবুজ-হলুদ ফল খান। এগুলিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট তারুণ্য বজায় রাখতে সাহায্য করে।
পর্যাপ্ত জল: প্রতিদিন দেড় থেকে দুই লিটার জল পান করুন। এটি রক্ত পরিষ্কার রেখে ত্বক ও চুলকে পুষ্টি জোগাবে।
মানসিক প্রশান্তি: ধর্ম, কর্ম, ইতিবাচক চিন্তা এবং সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত রাখুন। মন ভালো থাকলে চুল ও ত্বক পুষ্টি সমৃদ্ধ থাকে।
শারীরিক সক্রিয়তা: নিয়মিত হাঁটুন। এতে পুরো দেহে রক্ত সরবরাহ বাড়ে, ফলে দেহের সব অঙ্গ, ত্বক ও চুল ভালো থাকে।
স্বাস্থ্য নিয়ন্ত্রণ: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা সর্বদা নিয়ন্ত্রণে রাখুন।
বর্জনীয়: ফাস্টফুড, মাত্রাতিরিক্ত কোমলপানীয়, মাদকদ্রব্য এবং ধূমপান সম্পূর্ণরূপে বর্জন করুন।
সঠিক পরিচর্যা: নিয়মিত ও ভালোভাবে চুল আঁচড়ান, যা চুলের গোড়াতে পুষ্টি সরবরাহ নিশ্চিত করে।
স্নানের অভ্যাস: সবসময় ঠান্ডা জলে স্নান করার অভ্যাস করুন।
চিকিৎসকের পরামর্শ: চিকিৎসকের পরামর্শ ছাড়া চুলে কলপ বা কেমিক্যাল ব্যবহার করা থেকে বিরত থাকুন। কেমোথেরাপি বা রেডিওথেরাপির মতো কিছু চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।