হার্টের সমস্যা কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কেন রোজ খাবেন এই মাছ?

আধুনিক জীবনযাত্রায় স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শারীরিক কসরতের অভাবে হৃদযন্ত্রের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বাড়ছে। এই সমস্যা রুখতে চিংড়ি মাছ কিছুটা হলেও কাজে আসতে পারে। চিংড়ি শুধু সুস্বাদু নয়, এটি শরীরের যত্নেও অত্যন্ত কার্যকরী।
চিংড়ি মাছ খাওয়ার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতাগুলি জেনে নিন:
১. প্রোটিনের দারুণ উৎস
চিংড়ি হলো উচ্চ মানের প্রোটিনের একটি চমৎকার উৎস।
প্রতি ৬৫ গ্রাম চিংড়ি মাছে প্রায় ২০ গ্রাম প্রোটিন থাকে, যা একজন প্রাপ্তবয়স্কের দৈনিক প্রোটিনের চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ করে।
২. শরীরের খনিজের চাহিদা পূরণ
চিংড়ি মাছে ক্যালোরি কম থাকে, তাই এটি খেলে ওজন বাড়ার ভয় থাকে না। এছাড়াও এতে প্রচুর পরিমাণে পটাসিয়াম, ফসফরাস ও জিঙ্ক (Zinc) রয়েছে। জিঙ্ক-এর মতো খনিজ পদার্থ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৩. হৃদযন্ত্র ভালো রাখে
হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে চিংড়ি অত্যন্ত উপকারী। এতে রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান এইকোসাপেনটাইনোইক (Eicosapentaenoic) এবং ডোকোসাহেক্সাইনোইক অ্যাসিড (Docosahexaenoic Acid), যা সাধারণত ডিএইচএ (DHA) নামে পরিচিত। এই উপাদানগুলো হৃদযন্ত্র ভালো রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
৪. স্নায়ুর রোগ প্রতিরোধ করে
চিংড়ি মাছে থাকা বিভিন্ন উপাদান স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি পার্কিনসন’স (Parkinson’s) রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং শরীরের যাবতীয় প্রদাহ বা ইনফ্ল্যামেশন (Inflammation) কমাতে কার্যকরী ভূমিকা রাখে।