রক্তস্বল্পতা বা এনেমিয়া দূরকরে যেসব খাবার, জেনেনিন তালিকাসমেত

শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। মূলত আয়রন কমে গিয়ে এই রোগ হয়। তবে পাচঁটি খাবার এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

ফল: বেদানা থেকে কিউয়ি, কলা থেকে আপেল প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর। শরীরে আয়রনের চাহিদা মিটিয়ে রক্তাল্পতা কমায় ফল। তাই রোজকার খাবারে এই ফল রাখুন।
সবুজ শাকসবজি: সবুজ শাকসবজি যেমন পালংশাক, ব্রকলি ফাইবারের গুণে ভরপুর। এর মধ্যে থাকা পুষ্টি উপাদান রক্তে আয়রনের পরিমাণ বাড়ায়।
বাদাম: বাদামের তালিকায় রয়েছে কাজু, পেস্তা, কাঠবাদাম, পিনাট। এই বাদামগুলির মধ্যে রয়েছে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড। রক্তনালি ভালো রাখতে ও আয়রন বাড়াতে সাহায্য করে বাদাম।
বীজ: বিভিন্ন ধরনের বীজ যেমন চিয়া বীজ, কুমড়োর বীজ, সূর্যমুখী বীজ শরীরে আয়রনের পরিমাণ বাড়িয়ে দেয়। এর মধ্যে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ এনার্জিও জোগায়।
আমিষ খাবার: আমিষ খাবার যেমন মাছ, ডিম, মাংস বেশি করে খান। এগুলির মধ্যে প্রোটিনের পাশপাশি আয়রনও রয়েছে প্রচুর। এই আয়রন অ্যানিমিয়া রোগ কমায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy