বর্ষায় সর্দি-কাশির ভয়? দূর করবে এই ৫ পানীয়, দেরি না করে জেনেনিন

বর্ষাকাল আসলেই মনে পড়ে যায় সেই শৈশবের স্মৃতি। টিপটিপ বৃষ্টিতে ভিজে বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে দিয়েই চলে যেতো আমাদের শৈশব। কিন্তু এখন আর মন চাইলেও আমরা বৃষ্টিতে ভিজতে পারি না। কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব বেড়েছে। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে ফেললে অনেক কিছুই থমকে যাবে। তাই এখন বর্ষাকাল এলে বাড়ে জ্বর, সর্দি, কাশির ভয়।
বর্ষায় সুস্থ থাকতে চাইলে আপনাকে খাবারের তালিকার দিকে নজর রাখতে হবে। এই মৌসুমে কয়েকটি পানীয় আপনাকে সর্দি-কাশি থেকে দূরে রাখবে।
মসলা কফি
চায়ের মতো করে তৈরি করে নিন মসলা কপি যা খেলে আপনার অতিরিক্ত ফ্যাট ও চর্বি কমানোর পাশাপাশি আপনাকে বর্ষায় সর্দি-কাশি থেকে দূরে রাখবে
গরম জল ও লেবু
লেবু গরম জল পান করেন তাহলে তা আপনার আয়রন সামগ্রী বাড়াতে পারে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা শরীরে নন – হিম আয়রনের শোষণ বাড়াতে দায়ী থাকে। আপনার যদি হেমোক্রোমাটোসিস অবস্থা থাকে, যার কারণে আপনার শরীর অতিরিক্ত আয়রন সঞ্চয় করে থাকে।
আদাজল
আদা হলো সামগ্রিক স্বাস্থ্যের জন্য পুষ্টির একটি শক্তিশালী উৎস। এতে জিঞ্জেরল নামে একটি যৌগ রয়েছে যা আপনার শরীরে উষ্ণতা যোগ করতে সাহায্য করে। সেইসঙ্গে ঠান্ডা ও ফ্লু প্রতিরোধ করে। তাই এই বর্ষায় নিয়মিত আদা মেশানো জল পান করুন।
হলুদ দুধ
অনেক স্বাস্থ্য সমস্যার সহজ সমাধান হলো এই হলুদ দুধ। হলুদ এবং হালকা গরম দুধ একসঙ্গে মেশানো হলে তা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সহ বেশ কয়েকটি স্বাস্থ্যকর পুষ্টি দেয়।