পুজোর আগে নিজেকে ফিট করতে চান? বাড়িতে ৫ মিনিট ব্যায়ামেই সহজেই ঝড়বে চর্বি

বর্তমানের ব্যস্ত জীবনে অনেকেই ওজনকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন। জিমে যাওয়ার সময় না থাকলে কী করবেন? পুষ্টিবিদরা বলছেন, জিমে না গিয়েও বাড়িতে কিছু সহজ ব্যায়ামের মাধ্যমে আপনি মেদ ঝরিয়ে সুস্থ থাকতে পারেন। প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় বের করে কয়েকটি নির্দিষ্ট ব্যায়াম করলে ওজন বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
পুষ্টিবিদদের মতে, শুধু ডায়েট করলেই হবে না, এর পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও প্রয়োজন। অনিয়মিত খাদ্যাভ্যাস এবং জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা আমাদের ওজন বাড়িয়ে দেয়। তবে ঘরে বসেই এই সমস্যার সমাধান করা সম্ভব।
যেসব ব্যায়াম নিয়মিত করতে পারেন:
১. স্কিপিং, দৌড়ানো ও হাঁটা: নিয়মিত স্কিপিং (দড়ি লাফ), দৌড়ানো এবং হাঁটাচলা করলে ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। এই ব্যায়ামগুলো টেস্টোস্টেরন এবং গ্রোথ হরমোন ক্ষরণে সাহায্য করে, যা পেশির বৃদ্ধি ও ভর নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।
২. স্ট্রেচিং ও ভারসাম্য রক্ষা: নিয়মিত শরীরচর্চা করলে পেশির টান এবং গাঁটে ব্যথা কমে যায়। একই সঙ্গে এটি শরীরের ভারসাম্য ও গতিশীলতা বজায় রাখতেও সাহায্য করে।
৩. অ্যাবস স্কোয়াট: শরীরের গঠন, পেট ও কোমরের আকৃতি ঠিক রাখতে অ্যাবস স্কোয়াট খুবই উপকারী। এটি শরীরের ফ্যাট নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ডায়াবেটিস এবং স্থূলতার মতো সমস্যাও দূরে রাখে।
এই সহজ ব্যায়ামগুলো রোজকার রুটিনে যোগ করলে জিমে না গিয়েও ফিট থাকা সম্ভব। তবে যেকোনো নতুন ব্যায়াম শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।